a এসএসসি ও এইচএসসি'র ফরম পূরণ করতে হবে যেভাবে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

এসএসসি ও এইচএসসি'র ফরম পূরণ করতে হবে যেভাবে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ০২:৪২
এসএসসি ও এইচএসসি'র ফরম পূরণ করতে হবে যেভাবে

ফাইল ছবি

কোভিড-১৯ এর ঊর্দ্বমুখী সংক্রমণের মাঝে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সংক্রমণ কমে এলে নভেম্বর ও ডিসেম্বরে এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংক্রমণের মাঝে কীভাবে ফরম পূরণ করা হবে সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের মধ্যে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

এই সময়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার যুক্তি হিসেবে তিনি বলেন, আমাদের টিকা কার্যক্রম চলছে।  এছাড়া গত বছর নভেম্বর-ডিসেম্বর সময়ে সংক্রমণ কমে এসেছিল।  সেই অভিজ্ঞতায় আমরা এই সময়ে সংক্রমণ কমে আসবে বলে আশা করছি।

পরীক্ষার ফরম পূরণ কবে কীভাবে সে বিষয়ে মন্ত্রী বলেন, ঈদুল আজহার পর অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফরম পূরণ শুরু হবে বলে তিনি জানান।

তিনি বলেন, গ্রুপভিত্তিক নৈর্ব্যচনিক তিন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আগে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসিতে ২৪টি অ্যাসাইনমেন্ট ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট নেওয়া হবে।

তবে করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে না থাকলে আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে (পূর্বের পাবলিক পরীক্ষার ফলাফল বিবেচনায়) ও অ্যাসাইনমেন্টের ফলাফল সমন্বয় করে ফল দেওয়ার ভাবনা রয়েছে বলে তিনি জানান।

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা উদ্যোগ নিয়েও এই সময়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানো যায়নি।  ভার্চুয়াল ক্লাসের উদ্যোগ নেওয়া হলেও সেটিও খুব বেশি কাজে আসেনি। ফলে মহামারিকালে কোনো পাবলিক পরীক্ষায়ও বসতে পারেনি স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

গত বছর মহামারির আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও এইচএসসি পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। পরে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের 'অটোপাস' দেওয়া হয়।

উল্লেখ্য, এবার প্রথম থেকেই 'অটোপাস' না দেওয়ার কথা বলে আসছিল শিক্ষা মন্ত্রণালয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর শুরু


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৫
এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর শুরু

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা দুটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়, যার অপেক্ষায় আছে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে।

তথ্য সূত্রে জানা গেছে, করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউর মাঝে কোনো বিরতি থাকবে না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাবেক ইসি মাহবুব তালুকদার মারা গেছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৪ আগষ্ট, ২০২২, ০৭:০৩
সাবেক ইসি মাহবুব তালুকদার মারা গেছেন

ফাইল ছবি

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।

তিনি জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।

১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন মাহবুব তালুকদার। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা