a লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৯:২৪
লকডাউনের কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত ঘোষণা

সংগৃহীত ছবি

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বা লকডাউনের কারণে সারাদেশে মাধ্যমিকের (এসএসসি) ফরম পূরণ স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া পুনরায় ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

সোমবার (৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত করা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে মাধ্যমিকের ফরম পূরণ শুরু হয়, যা ৭ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা জারি করেছে সরকার। জরুরি ও সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের ফরম পূরণও স্থগিত ঘোষণা করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এইচএসসি পরীক্ষার জন্য কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০১ ডিসেম্বর, ২০২১, ০৬:০৬
এইচএসসি পরীক্ষার জন্য কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার নিরাপদ সড়কের দাবিতে চলমান কর্মসূচি সীমিত করার ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) যুগ্ম আহ্বায়ক শিক্ষার্থী ইনজামুল হক বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা সীমিত কর্মসূচি পালন করবেন। এই সময় তারা সড়কের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করবেন, যাতে যানবাহন চলাচলে কোন অসুবিধা না হয়।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবারও বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজও আন্দোলনে নামে তারা। যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাইনুদ্দিন ইসলাম। মাইনুল এবার একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মৃত্যুর খবরে বন্ধু, সহপাঠী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাস্তা অবরোধের মাধ্যমে তারা আ্ন্দোলনে নামে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: আইন মন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫৬
বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: আইন মন্ত্রী

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইতে পারবে।

খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও এখন যে মুক্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদন্যতায়। সেক্ষেত্রে তারা (বিএনপি) আবেদন করার পরে সেটা দেখা যাবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের পশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির হরতাল কর্মসূচির হুংকার বিষয়ে সাংবাদিকদের পশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি সড়ক পথে নিজ এলাকা কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা