a
ফাইল ছবি
ক্লাব ফুটবলের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ ইউরো কাপ, কোপা আমেরিকা আবার শেষ দিকে অলিম্পিকের আসর শেষ হয়েছে সফলভাবে। ক্লাব ফুটবলের জৌলুস শুরু হচ্ছে আজ, ফুটবল ফ্যানদের দীর্ঘদিন অপেক্ষার অবসান হচ্ছে, শান্তি ফিরে আসছে তাদের মনে।
আজ থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ৩ লিগের ম্যাচ। EPL, LA LIGA, BUNDESLIGA, ইতিমধ্যেই লিগ ১ শুরু হয়ে গেছে।
আজ ভ্যালেন্সিয়া বনাম গেতাফে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লিগ লা লিগা। ম্যাচ শুরু আজ বাংলাদেশ রাত ১ টাই। সরাসরি সম্প্রচার করবে সদ্য লা লীগার টিভিস্বত্ত্ব কিনে নেওয়া ভারতীয় চ্যানেল 'M Tv'
অপরদিকে ব্রেন্টফোর্ড বনাম আর্সেনাল ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে কম্পিটিটিভ লিগ ইপিএল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১ টায় সরাসরি সম্প্রচার করবে স্টার নেটওয়ার্ক।
গ্লাডবার্গ বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে জার্মানলীগ বুন্দেসলিগা। ম্যাচ শুরু বাংলাদেশ সময়আজ রাত ১২:৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে বেইন স্পোর্টস।
ফাইল ছবি
ফাইনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপ সেরা ফুটবল দল ইতালি।
খেলার ২৮তম মিনিটে মেসির এসিস্ট করা বলে পা ছুঁইয়ে ইতালির জালে বল জড়ান মার্টিনেজ। এতে প্রথম গোলটি দেয় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডি-মারিয়া। এতে ইতালির বিপক্ষে ২-০ গোলের লীড পায় ফেভারিট আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৯৪ মিনিটে গোল পান পাওলো দিবালা। এতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির আর্জেন্টিনার দল।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ২০২১ সালে কনমেবল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসি। অপরদিকে ২০২০ সালে ইতালি জিতেছিল ইউরোর শিরোপা।
টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামে মেসির অদম্য আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে না পারার আক্ষেপে পোড়া ইতালি নামে আন্ডারডগ হিসেবে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইতালির সাম্প্রতিক পারফরম্যান্সও দলটির পক্ষে ছিল না। সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে জয় পায় ইতালি। বাকি ৪ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে রবার্তো মানচিনির দলকে। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
করোনার বিধিনিষেধের জন্য বন্ধ থাকা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিমান চলাচল আগামী ২৯ মে থেকে পুনরায় শুরু হবে। গতকাল রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা আরম্ভ করতে যাচ্ছে।
অর্থাৎ কেউ সৌদি আরবে যেতে চায় তাকে আগে সেখানে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ এবং বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যে কোনো সেলস কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
সৌদি আরব সরকার ২০ মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করায় পাঁচদিনের জন্য সৌদি আরবগামী সকল ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস ।
আরো বিস্তারিত তথ্য জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট, অথবা বিমান কল সেন্টার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ নম্বরে অথবা বিমানের ফেসবুক পেজে যোগাযোগ করতে বলা হয়েছে। যেকোনো সমস্যায় বিমান বাংলাদেশ সুপরামর্শ দিতে প্রস্তুত রয়েছে।