a হাতিকে উত্যক্ত করায় পিষে মারল যুবককে: ভিডিও
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হাতিকে উত্যক্ত করায় পিষে মারল যুবককে: ভিডিও


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ০১:২৬
হাতিকে উত্যক্ত করায় পিষে মারল যুবককে: ভিডিও

ফাইল ছবি

ভারতের আসামে একটি চা-বাগানের মধ্যে দিয়ে রাস্তা পার হচ্ছিল একদল হাতি। চা-বাগানসংলগ্ন সেই রাস্তায় দাঁড়িয়ে হাতির দলকে ক্রমাগত উত্যক্ত করে যাচ্ছিলেন স্থানীয়রা। এ সময় একটি পূর্ণবয়স্ক হাতি আক্রমণ করে এক যুবককে পায়ের তলা দিয়ে পিষে হত্যা করে।

আসামের গোলাঘাট এলাকায় রোববার বিকালে ওই মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

জানা গেছে, নিহত যুবকের নাম পাস্কাল মুন্ডা। তিনি আসামের নুমালিগড়ের মরঙ্গি চা-বাগানের বাসিন্দা। রোববার বিকালে হাতির দল চা-বাগানসংলগ্ন ৩৯ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল।

ভিডিওতে দেখা যায়, হাতির বড়সড় দলটি নিজেদেই ঢঙেই পেরিয়ে যাচ্ছিল রাস্তা। তখন তাদের দেখতে রাস্তার দু’দিকেই দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ। বিভিন্ন বয়সেই লোকেদের দেখা যায় সেখানে।

রাস্তা পেরোনোর সময় হাতিদের ক্রমাগ্রত উত্যক্ত করে যাচ্ছিলেন এক দল যুবক। তা অগ্রাহ্য করে দলটির অধিকাংশ হাতিই রাস্তা পেরিয়ে চা-বাগানের অপর প্রান্তে পৌঁছে যায়।

কিন্তু একটি হাতি হঠাৎই জনতার দিকে তেড়ে যায়। তখনই উপস্থিত জনতা পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করে। পালাতে গিয়ে পড়ে যান ওই যুবক। তাকেই তখন পায়ে পিষে হত্যা করে বুনো হাতিটি।

ভিডিও লিংকঃ  u0SmyGz3KXk&t=79s

 

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে মার্কিন নাগরিকদের


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১১ ফেরুয়ারী, ২০২২, ১১:৫৫
ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে মার্কিন নাগরিকদের

ফাইল ছবি

যে কোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়াশিংটন এই নির্দেশনা জারি করে। খবর- রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ‘রাশিয়ার হামলার ক্রমবর্ধমান হুমকি এবং করোনা মহামারির কারণে ইউক্রেনে এখন কেউ ভ্রমণ করবেন না। আর যারা এখন ইউক্রেনে অবস্থান করছেন তাদের অবিলম্বে বাণিজ্যিক বা ব্যক্তিগত উপায়ে ইউক্রেন ত্যাগ করা উচিত।’

তিনি বলেন, যেকোনো সময় সতর্কতা ছাড়াই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। সেই সময় ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের সহায়তা সহ কনস্যুলার পরিষেবা প্রদান করা মার্কিন দূতাবাসের জন্য কঠিন হতে পারে।

এর আগে জানুয়ারিতে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসময় দেশটি ছাড়ার কথা বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন।

সেসময় মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে তাদের নিকট তথ্য রয়েছে। ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি ‘অনিশ্চিত এবং পূর্বানুমানযোগ্য নয়। আর এ কারণে নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে’। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছেছেন


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৩
প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছেছেন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত রাবাব ফাতিমা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েক বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিঙ্কি-ভ্যানটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়।

জাতিসংঘ অধিবেশন এবং নিউইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রীর ২৫-৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে। সফর শেষে শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রাবিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক