a যশোর অঞ্চলে ৪২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, পানি ও দেশি ফলমূল খাওয়ার পরামর্শ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যশোর অঞ্চলে ৪২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, পানি ও দেশি ফলমূল খাওয়ার পরামর্শ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১২:২৩
যশোর অঞ্চলে ৪২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, পানি ও দেশি ফলমূল খাওয়ার পরামর্শ

ফাইল ছবি

 

আজ শনিবার বিকাল ৩টার দিকে যা ৪২ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছায়। যশোর অঞ্চলে গত বুধবার থেকেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে থাকে। এর আগে এ জেলায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২, বৃহস্পতিবার ৪০ দশমিক ৪ এবং শুক্রবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  

আজ বিকালে তাপমাত্রা যখন ৪২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়, তখন বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ১৮ থেকে ২০ শতাংশ। যে কারণে রোদে গেলে শরীর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হতে থাকে।

গত তিন দিন ধরে চলা তীব্র এই তাপপ্রবাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের বেলায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। জীবিকার তাগিদে দিনমজুর শ্রমিক, রিকশাভ্যান চালকেরা বাইরে বের হলেও রাস্তাঘাট জনশূন্য থাকায় তারা যাত্রী তেমন একটা পাচ্ছেন না। সামান্য পরিশ্রমেই অত্যাধিক ক্লান্ত হয়ে পড়ছেন। সারাদিনই গাছের ছায়ায়, পার্কে শ্রমজীবী মানুষদের বিশ্রাম নিতে দেখা যাচ্ছে।

এদিকে তপ্ত বৈশাখের শুরু থেকেই যশোর শহরে খাবার পানির সংকট দেখা দিচ্ছে। প্রায় শতভাগ টিউবয়েলে পানি উঠছে না। যাদের সাবমারসিবল পাম্প আছে, প্রতিবেশীরা তাদের কাছ থেকে খাবার পানি সংগ্রহ করছেন।

তীব্র তাপপ্রবাহের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। যশোর জেনারেল হাসপাতালে ৫ বেডের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিনই ২৫ থেকে ২৬ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন। এসব রোগীর বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন মাধ্যমে তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পরামর্শমূলক প্রচারণা চালাচ্ছে।

এই সময়ে ফ্রিজের ঠান্ডা পানি একেবারেই না খাওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রচুর পানি, ডাবের পানি ও দেশি ফলমূল খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ক্ষেত-খামারসহ বাইরে যারা কাজ করেন, তাদের বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বাইরের কাজ না করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভুয়া ১০ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৯
ভুয়া ১০ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল

ফাইল ছবি

মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। 

শনিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমন তথ্য জানান। 

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নুরুন্নবী চৌধুরী তার প্রশ্নে দেশের মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে চাওয়ার পাশাপাশি কতজন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে তা জানতে চান। 

জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে যাদের নাম বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল যাচাই-বাছাই করে প্রায় ১০ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধাদের নতুন অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উল্লেখ করেন।

সরকার দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ইস্যুকৃত সাময়িক সনদের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল সনদ (স্থায়ী সনদ) এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড প্রদান করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ডিজিটাল সনদ তৈরি সম্পন্ন হলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একযোগে বিতরণ করা হবে বলে জানান তিনি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মির্জা ফখরুল বিএনপির সমাবেশস্থলে পৌঁছেছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১২:২১
মির্জা ফখরুল বিএনপির সমাবেশস্থলে পৌঁছেছেন

ফাইল ছবি

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘একদফা’ দাবিতে বিএনপির এই সমাবেশ শুরু হয়েছে। 

ইতিমধ্যে পল্টন এলাকা লোকে লোকারণ্য। কোথায়ও তিল ধারণের ঠাঁই নেই। আশপাশের এলাকাগুলোতেও নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এদিকে ৯টি বড় ট্রাকের দুইপাশের ঢাকনা খুলে একটির সঙ্গে আরেকটি একত্রিত করে তৈরি করা হয়েছে মহাসমাবেশের অস্থায়ী মঞ্চ। বিছান হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চে নেতাদের রয়েছে শতাধিক চেয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাখা হয়েছে দুইটি আলাদা চেয়ার।

মঞ্চের এক পাশে রয়েছে বিশাল আকারের ডিসপ্লে বোর্ড। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেঁধে দেওয়া সীমানায় ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে টাঙানো হয়েছে দেড় শতাধিক মাইক। গণমাধ্যম এবং সংস্কৃতি কর্মীদের জন্য দুটি বড় ট্রাক একত্রিত করে তৈরি করা হয়ছে আলাদা দুইটি মঞ্চ। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেছে। মঞ্চে আশপাশে নেতা-কর্মীর ভিড় বাড়ছে। সাদা, নীল, লাল, সবুজ ও হলুদ টুপি মাথায় হাজার হাজার নেতা-কর্মী মুহুর্মুহু করতালি দিয়ে স্লোগান দিচ্ছেন। মানুষের ভিড় ও চাপ বাড়তে থাকায় সকাল থেকে নয়াপল্টনের দুই পাশের সড়কই যান চলাচল পুলিশ বন্ধ করে দিয়েছে।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম ২৮শে জুলাইয়ের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এর কোনো সীমানা নেই। এই জনস্রোতকে কোনো সীমানাই দিয়ে রোখা যাবে না। এই সকালে নয়াপল্টনে তার প্রমাণ দিয়েছে অধিকারহারা মানুষেরা।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, এখন যে মানুষজন দেখছেন এদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। পল্টনের সড়কে দাঁড়ানোর তিল পরিমাণ ঠাঁই নেই। ঢাকার ওয়ার্ডগুলো থেকে মানুষজন আসা শুরু করলে এই জনস্রোত মতিঝিল, শান্তিনগর, বিজয়নগর ছাড়িয়ে যাবে।

সমাবেশ উপলক্ষ্যে কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁ ও ফকিরাপুলের মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়