মোহাঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক, মুক্তসংবাদ প্রতিদিন ১৯ নভেম্বার ২০২৬ ১০:২৭ পি.এম
পারমাণবিক ঝুঁকি হ্রাসে তিন পরাশক্তির উদ্যোগ আশার বার্তা
পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তিন পরাশক্তির নেতাদের যৌথভাবে পারমাণবিক ঝুঁকি হ্রাস ও অস্ত্র বিস্তার রোধে কাজ করার অঙ্গীকার আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাদের এই উদ্যোগ বিশ্বশান্তির জন্য ইতিবাচক বার্তা বহন করলেও বাস্তব পদক্ষেপ ও কার্যকর কূটনৈতিক উদ্যোগের অনুপস্থিতিতে নানা প্রশ্নও দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হঠাৎ পারমাণবিক অস্ত্রের বিষয়ে তিন পরাশক্তির নেতাদের এতটা সোচ্চার হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির গভীর উদ্বেগ কাজ করতে পারে। বিশ্বজুড়ে চলমান সংঘাত, সামরিক উত্তেজনা এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর পারস্পরিক অবিশ্বাস মানবজাতিকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বিশেষভাবে উদ্বেগজনক। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রত্যাশিত রাজনৈতিক ও কৌশলগত ফল অর্জন করতে না পারার প্রেক্ষাপটে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে কঠোর হুমকি ও সামরিক শক্তি ব্যবহারের বক্তব্য আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। তবে কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, রাজনৈতিক বাস্তবতা এবং অন্যান্য পরাশক্তির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছায়নি- এটি বিশ্বমানবতার জন্য স্বস্তির বিষয়।
পারমাণবিক অস্ত্রের ব্যবহার কোনো একটি দেশের বিজয় বা পরাজয়ের প্রশ্ন নয়; এটি সমগ্র মানবজাতির অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই পারমাণবিক সংঘাত এড়াতে শক্তিধর রাষ্ট্রগুলোর সংযম ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিন পরাশক্তির যৌথ উদ্যোগ নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ। তবে শুধু অঙ্গীকার বা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকলে তা মানুষের আস্থা অর্জন করতে পারবে না। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে দৃশ্যমান সংলাপ, বৈঠক ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ এই সম্মিলিত অবস্থানকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারত।
বিশ্বের শান্তিকামী মানুষ আশা করে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি অন্য দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিও শ্রদ্ধাশীল হবে। ছোট-বড় সব রাষ্ট্র যেন পারস্পরিক সম্মান, সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে নিজেদের সম্পর্ক পরিচালনা করতে পারে, সে পরিবেশ গড়ে তোলা জরুরি।
আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিধর রাষ্ট্রগুলোর দায়িত্ব কেবল নেতৃত্ব দেওয়া নয়, বরং যুদ্ধ প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা। কূটনৈতিক আলোচনা আরও বিস্তৃত হলে, অন্যান্য দেশকে সম্পৃক্ত করা হলে এবং স্বৈরশাসন ও সংঘাতের পরিবর্তে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানকে গুরুত্ব দেওয়া হলে বিশ্বজুড়ে শান্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হতে পারে।
পারমাণবিক ঝুঁকি হ্রাসে ৩ পরাশক্তির অঙ্গীকার তাই আশাব্যঞ্জক; কিন্তু বিশ্ববাসী এখন কথার চেয়ে কাজ দেখতে চায়। বাস্তব উদ্যোগ, স্বচ্ছ কূটনীতি ও যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপই পারে বিশ্বনেতাদের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা ফিরিয়ে আনতে এবং মানবজাতিকে একটি নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।
লেখকঃ মোহাঃ খোরশেদ আলম, নির্বাহী সম্পাদক: হিউম্যান রাইটস এন্ড এনভায়রমেন্ট ডেভোলপমেন্ট সোসাইটি (হিডস)
পারমাণবিক ঝুঁকি হ্রাসে তিন পরাশক্তির উদ্যোগ: আশার বার্তা, নাকি কূটনৈতিক কৌশল?
ট্রাম্পের সৌদি বিদ্রূপ: মিত্রদের আস্থা হারিয়ে কি বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্র?
যুদ্ধের উন্মত্ততা নয়, মানবতার জয় হোক: ইরান সংকটে বিশ্ব কি আরেকটি মহাবিপর্যয়ের দিকে এগোচ্ছে?
ইরানে মার্কিন হামলার হুঁশিয়ারি: ট্রাম্পের শক্তির প্রদর্শন নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক ঢাল?
ইরাক থেকে আমেরিকার প্রস্থান: ইরানের কৌশলগত বিজয়!
আকাশ ও সমুদ্রসহ তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ
চীনা সেনাবাহিনী ঢুকে পড়েছে ভারতের ভূখণ্ডে
বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সমীকরণ: বাস্তবতা, ভারসাম্য ও ভবিষ্যতের কূটনীতি
দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি
ট্রাম্পের চীন সফর, ইরান সংকট ও বদলে যাওয়া বিশ্ব ভূ-রাজনীতির হিসাব
‘হলদে পাহাড়ের গুহা’ থেকে ‘গ্রেট হল’- প্রেসিডেন্ট সির উত্থানের বিস্ময়কর গল্প
ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প
সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠকের পর শত্রু মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান
হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
আগামী ১লা মার্চ ২০২৬ এগিয়ে চল সংঘের প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা
যুক্তরাষ্ট্র যে কোন সময় ইরানে হামলা চালাতে পারে