আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন ১০ মে ২০২৬ ১১:২১ পি.এম
নিউজ ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি ও শত্রু মোকাবিলার কৌশলগত দিক নিয়ে সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রোববার (১০ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সামরিক অভিযান পরিচালনা এবং সম্ভাব্য শত্রুদের কঠোরভাবে মোকাবিলার বিষয়ে সশস্ত্র বাহিনীকে নতুন দিকনির্দেশনা দেন মোজতবা খামেনি।
এদিকে ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৈঠকে শীর্ষ নেতাকে ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বৈঠক শেষে আলী আবদুল্লাহি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যেকোনো পদক্ষেপ মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, শত্রুপক্ষ কোনো ভুল করলে ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। সূত্র: ইত্তেফাক
দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি
ট্রাম্পের চীন সফর, ইরান সংকট ও বদলে যাওয়া বিশ্ব ভূ-রাজনীতির হিসাব
‘হলদে পাহাড়ের গুহা’ থেকে ‘গ্রেট হল’- প্রেসিডেন্ট সির উত্থানের বিস্ময়কর গল্প
ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প
সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠকের পর শত্রু মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান
হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
আগামী ১লা মার্চ ২০২৬ এগিয়ে চল সংঘের প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা
যুক্তরাষ্ট্র যে কোন সময় ইরানে হামলা চালাতে পারে