বুধবার ১৯ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
গণমাধ্যম

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি-ঢাকার কার্যনির্বাহী পরিষদ ২০২৬–২০২৭-এর প্রথম সভা অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ, কর আইনজীবী সমিতি, কার্যনির্বাহী পরিষদ, ২০২৬–২০২৭

ঢাকা প্রতিনিধি: বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি-ঢাকা, কর্তৃক আয়োজিত কার্যনির্বাহী পরিষদ-২০২৬-২০২৭ইং-এর প্রথম সভা ইষ্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কাকরাইল-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কর আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব আলী আহমেদ ফরহাদ।

পবিত্র কোরান তেলায়াতের মাধ্যম সভার কাজ শুরু হয় এবং উপস্থিত সকল সম্মানিত সদস্যদের পরিচয় পর্ব শেষে গত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জুয়েল চলতি দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক-এর নিকট সকল কাগজপত্র হস্তান্তর করেন।

অত্র সভায় মূল্যবান বক্তব্য রাখেন, ডিটিবিএ ও জিএমটিএলএ-এর সাবেক সভাপতি জনাব, এ এইচ এম মাহবুবুল সালেকিন; সাবেক সভাপতি মাজম আলী খান(ডিটিবিএ), সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান, সিনিয়র কর আইনজীবী ও ১ নং নির্বাহী সদস্য জনাব আব্দুল্লাহ্ মোহাম্মদ রেদওয়ান হামজা প্রমুখ।

উক্ত সভায় সমিতির কিছু সদস্য মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে, সাংবিধানিক কাঠামো যেন সর্বদায় ঠিক রেখে আগামী দিনের কমিটি গঠন করা হয় এবং কমিটির পরিধি আরও বাড়ানোর ব্যাপারে পরামর্শ প্রদান ও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভা শেষে বিশেষ খাবারের আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি-ঢাকার কার্যনির্বাহী পরিষদ ২০২৬–২০২৭-এর প্রথম সভা অনুষ্ঠিত

news image

অসহায় স্ত্রী- শারমিন চৌধুরী সন্তানদের বাচাঁতে সরকারের সহায়তা চেয়ে সাংবাদিক সম্মেলন

news image

হেলথ প্রমোশনে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

news image

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ এ রোহিঙ্গা এবং হোস্ট কমিউনিটির প্রতি মর্যাদা ও সম্মান আহ্বান

news image

মালয়েশিয়া সফর: বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন

news image

চোর পলাশকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

news image

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

news image

সম্পাদক পরিষদ নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক