a পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে ৬.৬ মাত্রার ভূমিকম্প
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে ৬.৬ মাত্রার ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২২ মার্চ, ২০২৩, ০৮:৫৯
পাকিস্তান ভারত ও আফগানিস্তানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। এতে পাকিস্তানে অন্তত দুইজন নিহত হয়েছে। আর আহত হয়েছে কয়েক শতাধিক লোক। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আফগানিস্তানে ক্ষয়ক্ষতি আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা একনো নিরুপন করা সম্ভব হয়নি। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬।

মঙ্গলবার (২১ মার্চের) রাতের ভূমিকম্পটির উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালার মাটির ১৮০ কিলোমিটার গভীরে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছে।

আফগানিস্তানের পাশাপাশি তাজিকিস্তানেও ভূমিকম্পের ‘প্রভাব’ পড়ার আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানে ভূপর্যবেক্ষণ সংস্থা। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, কোয়েটা, পেশোয়ারের মতো পাক শহরে বুধবার রাতে ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কিত হয়ে পড়েন শহরের নাগরিকেরা।

এদিকে উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও ভূমিকম্প হয়। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাসহ জম্মু-কাশ্মির, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন স্থায়ী হয়েছিল ৪০-৫০ সেকেন্ড।  বিশেজ্ঞদের মতে, পরবর্তীতে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। সূত্র : আল জাজিরা।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১৮ আগষ্ট, ২০২৩, ১২:২১
বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

ফাইল ছবি

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর ও সিলেট বিভাগসহ পাবনা ও বগুড়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজই পিএসজির হয়ে মাঠে নামছে মেসি!


ক্রীড়া ডেস্ক :
রবিবার, ২৯ আগষ্ট, ২০২১, ১২:১১
আজই পিএসজির হয়ে মাঠে নামছে মেসি!

ফাইল ছবি

প্রায় তিন সপ্তাহ আগে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন এ ফুটবল যাদুকরের। তবে আজই অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচ, ৬৭২টি গোল, ৩০৫টি অ্যাসিস্ট ও ৩৫ ট্রফি এ সবই এখন মেসির পুরোনো অধ্যায়। নতুন ক্লাবে এবার নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় মেসি।

সবকিছু ঠিক থাকলে আজ ২৯ আগস্ট (রোববার) রাতেই পিএসজির জার্সিতে মাঠে নামবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে খেলতে যাবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন পিএসজি কোচ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শুধু মেসি নয়, পচেত্তিনোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের ব্যাপারেও। সরাসরি কোনো উত্তর দেননি পিএসজি বস। তবে জানিয়েছেন, তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে ম্যাচটিতে। তবে এখনও যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবকিছু ভেবে দেখতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।

তারা তিনজনই (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকবে।’ এসময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছে পিএসজি কোচ আরও বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে খেলতে নামবে মেসির নতুন দল পিএসজি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর