a
সংগৃহীত ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে এধরণের ঘটনা ঘটে। আহতরা সবাই ছররা গুলিতে আহত হয়েছেন।
আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সবাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের ডাক্তার আবু নাছের জানান, ছররা গুলিতে আহত ৮ জনকে জরুরি বিভাগ থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
আহতরা হলেন- পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৪৭), ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ জিসান (২৩), সামছুল হকের ছেলে মো. সবুজ (৪০), আবদুল লতিফ দুলালের ছেলে রুহুল আমিন সানি (৩০), মোস্তফা মেস্তরীর ছেলে দেলোয়ার হোসেন (২৮), পৌরসভার ৩নং ওয়ার্ডের এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন সুমন (২৭), চরকাঁকড়ার মোশারেফ হোসেনের ছেলে দিদার (৩৫), মৃত মোস্তফার ছেলে মাঈন উদ্দিন কাঞ্চন (৪২), এমদাদুল হকের ছেলে সওশাদ (৩৫)। আহতরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।
পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বকুল জানান, ৯নং ওয়ার্ডের হাজীপাড়া, আদর্শপাড়া ও শান্তিপাড়া থেকে কাদের মির্জার অনুসারীরা একত্রিত হয়ে পৌরসভায় যাওয়ার জন্য জড়ো হচ্ছিল। এসময় প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর সমর্থকরা বেপরোয়াভাবে গুলি চালালে কাদের মির্জার লোকজন আহত হয়।
অপরদিকে সেতুমন্ত্রীর ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো লোক বাসা থেকে বের হয়নি। কাদের মির্জার লোকজন মিছিল করতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, পৌরসভার ৯নং ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা মিছিল করতে চাইলে প্রতিপক্ষরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আবদুল কাদের মির্জা রাত ৯টায় পৌরসভার নিজ কার্যালয় থেকে ফেসবুক লাইভে এসে এএসপি শামীম, ইউএনও জিয়া, ওসি রনি ও অ্যাসিল্যান্ড সুভাতকে প্রত্যাহারের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন।
ফাইল ছবি
এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সবাই অবহিত থাকলেও, তার আড়ালে সে ইয়াবার ব্যবসা করে মাদক সম্রাট হিসেবে পরিচিত। চট্রগ্রাম এলাকা থেকে শিক্ষকতার আড়ালে এই ইয়াবা ব্যবসায়ী জয়নাল আবেদিনকে গত সোমবার ৯ আগস্ট দুই সহযোগীসহ চট্রগ্রাম দেওয়ান হাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার থেকে উদ্ধার করা হয় একুশ হাজারেরও বেশি ইয়াবা এবং সাড়ে আটলাখ নগদ টাকা।এলাকায় শিক্ষক হিসেবে ভালোই সুনাম জয়নাল আবেদিনের। ২০০৩ সাল থেকেই শিক্ষকতায় যুক্ত এই শিক্ষক।
মাদকের সম্রাজ্যের এই গডফাদারকে গ্রেফতার করে সিএমপি ডবলমুড়িং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মহসীন বলেন" তাকে এই অঞ্চলের গডফাদার বলা যেতে পারে এখন পর্যন্ত যা পেয়েছি যে তিনি বেশ বড় কিছু চালান এই লকডাউনের ভিতর ঢাকা ও ঠাকুরগাঁও জেলায় পাচার করেছেন এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা"।
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে মাস্ক ব্যবহার না করায় ৩৫ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বর ও উপজেলার বড়চওনা ও কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পৃথক দুটি আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মাস্ক ব্যবহার না করায় ৩৫ পথচারীকে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে এ অভিযান অব্যাহত থাকবে।