a
সংগৃহীত ছবি
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে আগামী ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এরমধ্যেও বিশেষ ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু রাখা রয়েছে। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং লেনদেনের কর্মদিবসের সংখ্যা কমানো হয়েছে। সেই হিসেবে আজ রবিবার সব ব্যাংক বন্ধ থাকবে।
আগামী ৯ ও ১০ আগস্টও ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।
সার্কুলারটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ছবি:মুক্তসংবাদ প্রতিদিন
চুনারুঘাটে মামুন মিয়া (২৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার উত্তর বড়জুষ গ্রামের এজবত উল্লার পুত্র।
গতকাল শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এবার নুরকে খুঁজছে পুলিশ
রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীও ছিলেন। পরে বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে খুঁজছে পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘অবৈধ সমাবেশ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা মোট ৩৩ জনকে আটক করেছিলাম। তাদের মধ্যে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩২ জন আমাদের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
নুরুল ইসলাম আরো বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের লোকজন বিক্ষোভ বা সমাবেশ করার আগে ডিএমপি থেকে অনুমতি নেয়নি। ফলে আমরা বাধা দিলাম। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে হামলা করে তারা। এতে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ভিপি নুরকে খুঁজছি।’