a গাজীপুর এলিগ্যান্ট ওয়াশিং প্লান্টের হেড অফ ওয়াশ এন্ড অপারেশন উর্ধ্বতন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম স্যারের সঙ্গে মতবিনিময় সভা
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

গাজীপুর এলিগ্যান্ট ওয়াশিং প্লান্টের হেড অফ ওয়াশ এন্ড অপারেশন উর্ধ্বতন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম স্যারের সঙ্গে মতবিনিময় সভা


মনির, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫২
গাজীপুর এলিগ্যান্ট ওয়াশিং প্লান্টের হেড অফ ওয়াশ এন্ড অপারেশন উর্ধ্বতন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম স্য

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  ডেমরা গেন্ডারিয়া উপজেলার সাবেক  যুবদলের নেতা, সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের বিশস্ত সহচর গাজীপুর এলিগ্যান্ট ওয়াশিং প্লান্টের হেড অফ ওয়াশ এন্ড অপারেশন উর্ধ্বতন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম স্যারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়।

স্যার শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি দেশ নায়েক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান। উপস্থিত ছিলেন বিভিন্ন সেকশনের শ্রমিক-কর্মচারী বৃন্দ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

১৫-২০ জুলাই ঢাকা ত্যাগ করেছে ৮২ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২১ জুলাই, ২০২১, ১১:৫৩
১৫-২০ জুলাই ঢাকা ত্যাগ করেছে ৮২ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী

ফাইল ছবি

ঈদুল আজাহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি মোবাইল সিম ব্যবহারকারী। বুধবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম। মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। এক জনের ১৫টা পর্যন্ত সিম থাকতে পারে। আবার একটি সিমের সাথেও বহুজন ঢাকা ছেড়ে থাকতে পারেন।’

মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যানুযায়ী, গ্রামীণফোনের ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪টি, রবির ১৯ লাখ ২৬ হাজার ২৮টি, বাংলালিংকের ২১ লাখ ৩৩ হাজার ৭২৬টি এবং টেলিটকের ৩ লাখ ৫৩ হাজার ২৭৪টি সিম ঢাকার বাইরে গেছে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রাশিয়া ইউক্রেনের সর্ববৃহৎ জ্বালানি ডিপো উড়িয়ে দিল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ০৭:২৮
রাশিয়া ইউক্রেনের সর্ববৃহৎ জ্বালানি ডিপো উড়িয়ে দিল

ফাইল ছবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ শুক্রবার দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।

রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কালইয়ানকোভা ডিপোতে এ হামলা চালানো হয়। এই ডিপোর জ্বালানি ব্যবহার করে আসছে ইউক্রেনের সেনাবাহিনী। জ্বালানি ডিপোটি উড়িয়ে দেওয়ার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, ২৪ মার্চ সমুদ্র থেকে কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র কালইয়ানকোভা ফুয়েল ডিপোতে আঘাত করা হয়।

তিনি আরও বলেন,বর্তমানে ইউক্রেনে যে কটি জ্বালানির ডিপো রয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড় ডিপো ছিল। এই ডিপো থেকে ইউক্রেনের কেন্দ্রীয় অংশে থাকা সেনাদের ফুয়েল সরবরাহ করা হত। রাশিয়ার করা হামলায় ডিপোটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

রাশিয়ার দাবি যদি সত্যি হয় তাহলে এটি ইউক্রেনের জন্য বড় ধরনের ধাক্কা বলে বিশেজ্ঞরা মনে করেন। কারণ রাজধানী কিয়েভের কাছে অবস্থান করা সেনারাই রাজধানীকে এখনো অক্ষত রেখেছেন।

ডিপোটি ধ্বংস হওয়ার পর যদি তারা জ্বালানির সংকেট পড়ে, তাহলে রুশদের আক্রমণ প্রতিহত করা কঠিন হয়ে পড়বে। সূত্র: সিএনএন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ