a
ফাইল ছবি
আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।
২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। গত বছরের চেয়ে এবার প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
গত ২৫ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে, পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে শিক্ষা ও পরীক্ষার সুষ্ঠুভাবে নেওয়ার সঙ্গে যুক্ত আরও তিনটি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা কন্ট্রোল রুম মনিটরিং করছে। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে আজ শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ শিক্ষাবর্ষে শ্রেণিতে ভর্তির জন্য সোমবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় একই জায়গায় হবে মহানগরী ও জেলাগুলোর সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
স্কুলে ভর্তির এ আবেদন প্রক্রিয়া গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে আজ। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।
এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হয়নি। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইট থেকে (https://gsa.teletalk.com.bd) আবেদন করতে হয়েছে। সে জন্য ১১০ টাকা আবেদন ফি দিতে হয়েছে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।
এবার সারা দেশে ৫৫০টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এসব আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ২৬ হাজার ৫৯ জন। ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি আসনে। এসব আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
টলিউড অভিনেত্রী ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তার সোশ্যাল মিডিয়ার এক ভক্ত। শুধু প্রস্তাবই নয়, মিমিকে জীবনসঙ্গী করার দৃঢ় সংকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি। আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি ‘কিউঅ্যান্ডএ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন মিমি। ভক্তদের সঙ্গে নিজের যোগাযোগ বজায় রাখার জন্য আগেও বেশ কয়েকবার এ কাজ করেছেন তিনি।
এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সবার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি। কিছুক্ষণ এ ভাবে চলার পরই এক অনুরাগী নিজের মনের ইচ্ছা জানান মিমিকে। তিনি লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবই’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ কথার উত্তর ফিরিয়ে দেন মিমি।
তবে অভিনেত্রী কিছুই বলেননি। শুধু গানের মাধ্যমে উত্তর দিয়েছেন। ‘মুঝসে শাদি করোগি’ ছবির ‘টাইটেল ট্র্যাক’টি জুড়ে দিয়েছেন নিজের স্টোরিতে। অর্থাৎ অনুরাগীর এ কথাকে নিছক মজার ছলেই নিয়েছেন তিনি।