a জামালপুর ইসলামপুরে বজ্রপাতে ৬ জন নিহত, আহত ৭ জন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

জামালপুর ইসলামপুরে বজ্রপাতে ৬ জন নিহত, আহত ৭ জন


জামালপুর জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ০৯:৩১
জামালপুর ইসলামপুরে বজ্রপাতে ৬ জন নিহত আহত ৭ জন

প্রতিকী ছবি

 
জামালপুরের ইসলামপুরে এক দিনে বজ্রপাতে ৬ জন নিহত ও ৭ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের হাছেন আলীর ছেলে কালা মিয়া (৩৫), একই গ্রামের কাইলা শেখের ছেলে শাহ জামাল (৪৫), আব্দুল জব্বারের ছেলে এনামুল হক (৪০), পলবান্ধা ইউনিয়নের বাটিকামারি গ্রামের চন্দু শেখের ছেলে জবেদ আলী (৬০), সাপধরি ইউনিয়নের প্রজাপতিচরের আব্দুল কুদ্দুসের ছেলে বিল্লাল হোসেন (৩৫), চন্দনপুর গ্রামের আখের মাহমুদের ছেলে মহিজল মাহমুদ (৫০) নিহত হয়েছেন।

একইদিনে বজ্রপাতে আরও ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া ইউনিয়নের তিনজন কৃষক তারা ক্ষেতে কাজ করা অবস্থায় তাদের উপর আকস্মিক বজ্রপাত হলে তারা সেখানেই মারা যান। বাকি তিনজনের মধ্যে একজন ঘরে এবং অপর দুইজন নৌকায় ছিল বলে জানা যায়।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

গণফোরাম কামরাঙ্গীচর থানার উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ০৪:৫৪
গণফোরাম কামরাঙ্গীচর থানার উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ফাইল ছবি

গণফোরাম কামরাঙ্গীরচর থানার প্রতিষ্ঠাতা নেতা শহীদুল ইসলাম-এর উদ্যোগে রিকশা-ভ্যান শ্রমিকদের করোনা মহামারী সম্পর্কে সচেতনমূলক আলোচনা ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর সেমিনারের আয়োজন করেন। 

উপস্থিত লোকদের সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাদের সবার সাথে খোলামেলা সচেতনমূলকভাবে করোনাভাইরাসের ভয়াবহতা ও এর প্রতিকার সম্পর্কে কথা বলেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। শেষে উপস্থিত প্রত্যেক ব্যক্তির মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

জনাব শহিদুল ইসলাম কামরাঙ্গীরচরের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে সক্ষম ব্যক্তিদের  অনুরোধ করেন। তিনি বলেন আমাদের বর্তমানে রাজনীতি হবে মানব সেবায় সবাইকে নিয়োজিত রাখা। বিশেষ করে করোনাভাইরাসের ভয়াবহতা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। 

উক্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গণফোরামের কামরাঙ্গীচর থানার নেতাকর্মী, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৮০


স্বাস্থ্যডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৪ আগষ্ট, ২০২৩, ০৮:৩৩
ডেঙ্গুতে  আরও ১৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৮০

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৬ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২৪৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬১ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৪ হাজার ২২৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ২০৭ এবং ঢাকার বাইরে ৩৮ হাজার ৮৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ