a ঢাকামুখী বৃহত্তর ময়মনসিংহের গণপরিবহন বন্ধ থাকবে: মালিক সমিতি
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ঢাকামুখী বৃহত্তর ময়মনসিংহের গণপরিবহন বন্ধ থাকবে: মালিক সমিতি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:৩৮
ঢাকামুখী বৃহত্তর ময়মনসিংহের গণপরিবহন বন্ধ থাকবে: মালিক সমিতি

ফাইল ছবি

আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকামুখী পরিবহন ধর্মঘট ডেকেছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি।

গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্লোথ গতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ঢাকামুখী ময়মনসিংহ অঞ্চলের গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান।

এর আগে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত দেয়া হয়েছিল আল্টিমেটাম। বেধে সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার কারণে রবিবার ভোর থেকে বন্ধ হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকামুখী সকল যানবাহন।

তাই আগামীকাল রবিবার থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) যোগাযোগ ব্যবস্থা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ব্রাহ্মণবাড়িয়া ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু


জায়েদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
শুক্রবার, ০৬ আগষ্ট, ২০২১, ১১:৫১
ব্রাহ্মণবাড়িয়া ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে ভিমরুলের কামড়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জান্নাত, মাইনুল এবং তাবাস্সুম ভিমরুলের কামড়ে মারাত্বকভাবে আহত হইলে তাৎক্ষণিক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জান্নাত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জান্নাত সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে। একই ঘটনায় জান্নাতের বড় ভাই মাইনুল (৭) ও চাচাতো বোন তাবাস্সুম  (৫) এর অবস্থাও আশঙ্কাজনক।

জান্নাতের চাচা ফিরোজ মিয়া জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জান্নাত তার ভাই মাইনুল ও চাচাতো বোন তাবাস্সুম বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে বাড়ির উত্তর পাশের ঝোপে খেলতে যায় তারা। সেখানে তাদের তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ভিমরুল কামড় দেয়।

তিনি আরও জানান, এতে অসহ্য যন্ত্রণায় তারা কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। অবস্থা খারাপ হওয়ায় তাদের তিনজনকেই জরুরী শিশু বিভাগে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক রাতে জান্নাতেরর মৃত্যু নিশ্চিত করেন। বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে আহত হয়ে তিন শিশুকে বিকেলে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সকল মামলায় রফিকুল ইসলাম মাদানী জামিন পেয়েছেন, মুক্তিতে বাধা নেই


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ০১:১৩
সকল মামলায় রফিকুল ইসলাম মাদানী জামিন পেয়েছেন, মুক্তিতে বাধা নেই

সংগৃহীত ছবি: রফিকুল ইসলাম মাদানী

ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি মামলাই মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে ছিলেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। তিনি সাংবাদিকদের জানান, রফিকুল ইসলাম ইতোমধ্যে মুচলেকা দিয়েছেন যে, ভবিষ্যতে তিনি সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেবেন না। এরপর আদালত তাকে জামিন দিয়েছেন। এখন তার জামিনে মুক্তিতে বাধা নেই।

২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাব মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া তেজগাঁও এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি শিশু বক্তা হিসেবে সকলের নিকট পরিচিত। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ