a ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন: সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নূরুজ্জামান হীরা
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন: সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নূরুজ্জামান হীরা


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২০
ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন: সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নূরুজ্জামান হীরা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা: চাঁদপুরকে আধুনিকতার ছোঁয়ায় রূপান্তরিত করতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।

মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতি। আত্নপ্রকাশের পর আহ্বায়ক কমিটি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫ইং) সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ সীগাল চাইনিজ রেস্ট্রুরেন্টে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে। এই সময় প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষনা করেন।

এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, টেক্স কর্মকর্তা এএনএম শামিম হাসান, আট উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ঘোষিত কমিটি দ্রুততম সময়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৪ আগষ্ট, ২০২১, ০৩:৩৯
বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বজ্রপাতে অন্তত ১৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণপুর এলাকা থেকে পদ্মা চর নারায়ণপুরে বিয়ে বাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ জন মারা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি এবং প্রত্যেকের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশের ডাকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ০১১:০০
দেশের ডাকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

বিশেষ প্রতিনিধি, ঢাকা: গতকাল ৩০ জুলাই ঢাকায় বাশিকপ মিলনায়তনে সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দেশের ডাক সম্মাননা প্রদান করা হয়। 

অত্র পত্রিকার সম্পাদক এটিএম,মমতাজুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন সাবেক রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি  বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবদুল আহাদ নুর। 

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, কবি নজরুল বাঙালি, প্রিন্সিপাল খন্দকার মোঃ শামছুল আলম, সালেহ আহমেদ, কবির আহমেদ, মুহাম্মদ ইউছুফ, মুরশিদুর রহমান সোহেল প্রমুখ। 

সভায় প্রধান আলোচক বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত বলেন,৭১ কে বাদ দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, তারা  দেশ ও জাতীয় শত্রু। জুলাই বিপ্লবে যে সকল তরুণ- যুবকেরা আত্মাহুতি দিয়েছে তাদের অবদানও দেশবাসী ভুলবে না। আর যে কোটা ও বৈষম্য নিয়ে আন্দোলন হলো জাতি তা থেকে এখনো মুক্ত নয়। শকুনের সেই হিংস্র থাবা আজও দেশবাসীকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর এ থেকে মুক্তি পেতে অতিশীঘ্রই জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ