a
ফাইল ছবি । নিশতিয়াক আহমেদ রাখি
ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদারবক্স হলের সাবেক এজিএস নিশতিয়াক আহমেদ রাখি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মাত্র ৫২ বছর বয়সে আজ ভোর ৭টায় গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার পরিবার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন রাখি। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা প্রমুখ শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার ডেঙ্গজ্বরে আক্রান্ত হয়ে স্ত্রী, দুই ছেলেমেয়েসহ গ্রীন লাইফ হাসপতালে ভর্তি হন। গতকাল অবস্থা খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।
নিশতিয়াক আহমেদ রাখির বাবা হামিদ সাহেব ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যক্তি জীবনে নিশতিয়াক আহমেদ রাখি অনেক সহজ সরল ও বন্ধু-বৎসল ছিলেন। এলাকায় সকল ধরণের মানুষের সাথে তার উঠাবসা ছিল। গরীব, অসহায় ব্যক্তিদের তিনি উদারহস্তে সাহায্য করতেন।
১/৬, পূর্ব বাসাবো পৈত্রিক বাসার পাশে কদমতলা স্কুল এন্ড কলেজের সন্নিকটে নিজ ফ্লাটে বসবাস করছিলেন। তার স্ত্রী সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক এবং দুই মেয়ে ও ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
বায়তুল মোকাররমে মুসল্লি-পুলিশ তুমুল সংঘর্ষ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিকসহ অনেক সাংবাদিক আহত হয়েছেন। পোড়ানো হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ছে। জলকামানও ব্যবহার করা হচ্ছে। থেকে থেকে সংঘর্ষ চলছে। এই ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ঢাকা মেডিকেল কলেজে থাকা আহতরা জানান, দেখেই মনে হচ্ছিলো তারা আগেই প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকেছে। নামাজ শেষ হতেই ব্যাগ থেকে লাঠিসোঠা ইট পাটকেল বের করে অতর্কিতে হামলা শুরু করে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছে পুলিশ। ভেতর থেকে ইটপাটকেল ছোঁড়া থেমে নেই।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।
ফাইল ছবি
অবশেষে জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাঁধা দূর হল। রক্তক্ষয়ী সংঘাতের পর রবিবার সন্ধ্যায় দামেস্ক গেট থেকে ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর হারেৎজ ও ডয়েচে ভেলে’র।
দু’সপ্তাহের পর প্রথমবারের মতো এই এলাকায় তারাবির জামাত আয়োজনের সুযোগ পায় ফিলিস্তিনিরা। ইসলামী প্রভাবশালী নেতাদের আহ্বানের সাড়া দিয়ে অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
এ ঘোষণার পর পরই উল্লাসে ফেটে পড়েন ধর্মপ্রাণ মুসলমানেরা। রমজান মাসে তারাবি নামাজ আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এই এলাকা। তবে নামাজ আদায়ে প্রথম থেকেই বাধা সৃষ্টি আসছিল ইহুদি জনগোষ্ঠী।
নামাজ আদায় করতে না পারায় গত তিনদিন বিক্ষোভে উত্তাল ছিল এসব এলাকা। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরগুলোতেও। বিক্ষোভ থেকে রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা।