a প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বাঁধের দাবি জানালেন এমপি
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বাঁধের দাবি জানালেন এমপি


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৬ জুন, ২০২১, ০৯:২৩
প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বাঁধের দাবি জানালেন এমপি

সংগৃহীত ছবি

এমপি এস এম শাহজাদা 'আর কোন দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই' এমন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি এভাবে বক্তৃতা দেন। 

আজ বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এবং পটুয়াখালী থেকে সরকারি দলের নির্বাচিত সংসদ সদস্য এমপি এস এম শাহজাদা বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে তাকে। 

উপকূল এলাকায় প্রায় সংসদ সদস্যকেই এই পরিস্থিতি পড়তে হয়েছে। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান। এই বক্তব্য দেওয়ার সময় তিনি ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুঁলিয়েই বক্তব্য দেন। 

এমপি এস এম শাহজাদা বলেন, নিজ এলাকায় ত্রাণ দিতে গেলে এলাকাবাসীও এ রকম  প্ল্যাকার্ড ঝুঁলিয়ে দাবি জানিয়েছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিধিনিষেধের সময় বাড়লো, চলবে বাস-ট্রেন-লঞ্চ


এম.এস প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৩ মে, ২০২১, ১২:১৩
বিধিনিষেধের সময় বাড়লো, চলবে বাস-ট্রেন-লঞ্চ

ফাইল ছবি

করোনা সংক্রমন নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন আগামী ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপণে জানানো হয়, আগামী ৩০ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলা করবে আন্ত:জেলা বাস, ট্রেন ও লঞ্চ। 

গত ৫এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সাতদিনের লকডাউন দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শুরু হয়েছিল লকডাউন। এরপর ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কঠোর বিধিনিষেধ দেয় সরকার । তবে করোনা সংক্রমণ না কমায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল রাখা হয়। এর পরেও পরিস্থিতি উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারও বৃদ্ধি করা হয় বিধিনিষেধ। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ৩০ মে মধ্যরাত পর্যন্ত থাকবে এবারের বিধিনিষেধ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২:১২
আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

ফাইল ছবি

আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার অপেক্ষায় টাইগাররা। আইরিশদের প্রথম ম্যাচে ২২ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে হারায় বাংলাদেশ।

এবার হোয়াইটওয়াশের মিশনে শুক্রবার দুপুর ২টায় আইরিশদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ২০১০ সালে আইরিশদের আরেকবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। শুক্রবার জিতলেই এই প্রথম টানা দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে শুরু করে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়েছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাধাপ্রাপ্ত হয় বৃষ্টির কারণে। তারপরও ২২ রানের জয় পেতে সমস্যা হয়নি সাকিব বাহিনীর। দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল রেকর্ডময়। ম্যাচটি ছিল সাকিব, লিটন ও তাসকিনের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টি বাধা হয়। ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ৭৭ রান আগে, ৯ উইকেটে ১২৫ রানে। ম্যাচে দুই ওপেনার লিটন ও রনি তালুকদার ৯.২ ওভারে ১২৪ রানের ভিত দেন। যে কোনো দলের বিপক্ষে টাইগারদের যা সর্বোচ্চ রানের রেকর্ড। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ