a বিষাক্ত কার্বাইডে আম পাকিয়ে বাজারে বিক্রি, ভ্রাম্যমান আদালতের জরিমানা
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিষাক্ত কার্বাইডে আম পাকিয়ে বাজারে বিক্রি, ভ্রাম্যমান আদালতের জরিমানা


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০১ মে, ২০২১, ০৯:৩৫
বিষাক্ত কার্বাইডে আম পাকিয়ে বাজারে বিক্রি, ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফাইল ছবি

মৌসুম শুরুর আগেই পাকা আম আসতে শুরু করেছে দেশের বিভিন্ন নগরী‌র পাইকারী ও খুচরা বাজারে। হলুদ বা লাল টুকটুকে এসব আম দে‌খে যে কোন ক্রেতারই নজর কাড়বে। কিন্তু এসব আম বলতে গেলে অনেকাংশে বিষ।

শুক্রবার বরিশাল নগরীর তিনটি আড়‌তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যিমাণ আদালত। তখন কেমিকেল দিয়ে আম পাকানো আম বিক্রির অভিযোগে ১৪০ কে‌জি আম জব্দ ক‌রা হয়। একইসঙ্গে তিনটি আড়তকে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

শুক্রবার বি‌কে‌লে ব‌রিশাল জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জিস্ট্রেট আব্দুল হাই ও রয়া ত্রীপুরার নেতৃ‌ত্বে নগরীর পোর্ট রোড ও ফলপ‌ট্টি‌তে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্টেট আব্দুই হাই জানান, কার্বাইড দেওয়া অপ‌রিপক্ক এসব আম বিক্রির অপরা‌ধে দত্ত বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা, ব‌রিশাল ট্রেডার্সকে ছয় হাজার টাকা ও আ‌রিফ ফ্রুট‌সকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হয়ে‌ছে। প‌রে অপ‌রিপক্ক আমগুলোকে ধ্বংস করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হবিগঞ্জে টমটমের ভাড়া পুন:নির্ধারণে যাত্রী কল্যাণ পরিষদের আলটিমেটাম


মুজিবুর রহমান, হবিগঞ্জ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ মে, ২০২৩, ১০:১১
হবিগঞ্জে টমটমের ভাড়া পুন:নির্ধারণে যাত্রী কল্যাণ পরিষদের আলটিমেটাম

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

৪৮ ঘন্টার মধ্যে টমটমের ভাড়া পুন:নির্ধারন না করলে মানববন্ধন, অবস্হান কর্মসূচী এবং অবরোধের মত বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে বলে জানান হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ।

গতকাল হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রচারপত্র বিলি এবং পথসভায় এই ঘোষনা দেন সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। পথসভা শেষে যাত্রী কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা প্রশাসকের ইশরাত জাহানের নিকট তাদের তৈরি ভাড়ার চার্ট এবং তিনটি রোডে টমটম নিয়ন্ত্রনের পরিকল্পনা পেশ করেন নেতৃবৃন্দ । খুব শীঘ্রই টমটমের সমস্যা সমাধান করার আশ্বাস দেন হবিগঞ্জের জেলা প্রশাসক।

যাত্রী কল্যাণের পক্ষ থেক্ টমটম ভাড়া উঠানামা ৫ টাকা করাসহ চৌধুরী বাজার থেকে সরাসরি যারা শায়েস্তনগর যাবে তারা ১০ টাকা দিবে, আবার চৌধুরীবাজার থেকে বাসষ্টেশন যারা সরাসরি যাবে তারা ১০ টাকা দিবে এবং চৌধুরী বাজার থেকে যারা পোদ্দার বাড়ি যারা যাবে তারা ১৫ টাকা দিবে এভাবে ব্যাক রোড, বাইপাস রোডের ভাড়া নির্ধারন করে প্রস্তাব দেওয়া হয় এবং রাস্তার যানজট নিরসনে, লোডশেডিং থেকে মুক্তি পেতে মেইন রোড, ব্যাক রোড এবং বাইপাস রোডে লাল, সবুজ, সাদা কালারে তিনশত করে গাড়ি চলাচলের সুযোগ দেওয়া এবং নয়শতের উপরে বাকি টমটমগুলো শহরের বাহিরে সুযোগ করে দেওয়া এবং ড্রাইভারদের লাল,সবুজ, সাদা কালারের শার্ট পরিহিত আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে বলে লিখিত আকারে ফর্মুলা তুলে ধরেন যাত্রী কল্যাণ পরিষদ।

হবিগঞ্জ পৌরসভার মেয়রের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়, মেয়র এবং সচিবকে না পেয়ে অফিসে জমা দেন বলে জানান সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম হেলালুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বশিরুল আলম কাউছার, মো: আলমগীর রেজা, শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা এডভোকেট সমিতির নির্বাচিত সিনিয়র সদস্য এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী প্রমখ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয় ঐক্যজোটে’র সংবাদ সম্মেলন


চট্টগ্রাম প্রতিনিধি: মুক্তসংবাদ প্রতিনিধি
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ০৬:২৭
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয় ঐক্যজোটে’র সংবাদ সম্মেলন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরেপক্ষ করার জন্য সরকারের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করে এক সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ জাতীয় ঐক্যজোট। শ্রক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায়, চট্টগ্রাম নগরীর জামালখানস্থ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সকল দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দকে একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও জনগণের জন্য কাজ করা উচিত। বর্তমানে জনগণের ক্রয় ক্ষমতা ঊর্ধ্বগতির কারণে জনগণ হাট-বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার উদাসীন। এব্যাপারে শক্ত হাতে বাজার মনিটরিং করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, এখন বাংলাদেশের প্রধান সংকট নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো জাতি গভীর উৎকণ্ঠার মধ্যে আছে। এই সংকট উত্তোরণের জন্য দরকার নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকার। বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, তাদের ভোটের ন্যায্য অধিকার চায়। দেশ ও জাতির শান্তি কামনায় সৎ মানুষের সুশাসন চায়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বলেন, গণতন্ত্র, সুশাসন, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য সংহতি জাতীয় জীবনে প্রতিষ্ঠা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার।

এই অঙ্গীকার সামনে রেখেই ৩০ লক্ষ শহীদ ও লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এ দেশবাসীকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন এবং তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতিও পেয়েছেন।

আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে যে জটিল রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা নিরসনের একমাত্র উপায় হলো সংলাপ, সমঝোতা ও সমম্বয়ই এর পরিত্রাণের একমাত্র উপায়।

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সকল নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় কনভেনশন আহ্বান করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানান।

জাতীয় ঐক্যজোটের মুখপাত্র ও বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও জাতীয় মুক্তি দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো চেয়ারম্যান ও বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির মহাসচিব ড. সুফি সাগর সামস্, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো- চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি খানা মহিবউল্লাহ শান্তিপুরী, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী, জাতীয় মুক্তিদলের যুগ্ম মহাসচিব সালেহ আহমদ, বাংলাদেশ জাস্টিস পার্টি ও জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ টি দলের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ঐক্যজোট প্রতিষ্ঠা করা হয়। তারা গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ