a ব্লাকমেইলে অতিষ্ঠ প্রবাসী দম্পতি খুন করেন ফুসকা হাউজের কর্মচারীকে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ব্লাকমেইলে অতিষ্ঠ প্রবাসী দম্পতি খুন করেন ফুসকা হাউজের কর্মচারীকে


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২১ মার্চ, ২০২১, ০১:১১
ব্লাকমেইলে অতিষ্ঠ প্রবাসী দম্পতি খুন করেন ফুসকা হাউজের কর্মচারীকে

সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

বাসার মালিক আমেরিকা প্রবাসী ও তার স্ত্রীর যৌনমিলনের দৃশ্য ক্যামেরাবন্দী করে ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন। পরে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কস্থাপন ও বিয়ে করে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেছিলো লম্পট ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন।

কিন্তু এই লোভ তাকে পৌঁছে দিয়েছে মৃত্যুপুরীতে। তার অব্যাহত ব্লাকমেইলে-অতিষ্ট হয়ে প্রবাসী ও তার লোকজন খুন করে ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিনকে। 

গতকাল শনিবার দুপুরে নিজ কার্য্যালয়ে সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার  মোহাম্মদ উল্লা। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ দেশত্যাগের সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজাম হত্যাকারী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। 

পরে শুক্রবার সন্ধায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতে স্বামী-স্ত্রী ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান ও হত্যার দায় স্বীকার করেন। এ বিষয়ে স্বামী স্ত্রীসহ ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে পুলিশ।

নিহত ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বনানীতে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ২৩ আগষ্ট, ২০২২, ০৬:২৪
বনানীতে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফাইল ছবি

বাসে হাফ ভাড়া নেওয়ার দাবিতে রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে রেখেছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাফ পাস থাকলেও সম্ভবত কোনো শিক্ষার্থীর কাছে হাফ ভাড়া নেওয়া হয়নি এ কারণে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে পারেন।’

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হয় ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলে জানিয়ে দেয়। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৪
১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন।

সাংবাদিক নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের সঙ্গে একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমি জানতাম না, তথ্যমন্ত্রীও বোধহয় জানতেন না এসব বিষয়ে। আপনারা যখন আমাকে জানিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ করেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তি কোথায় সেটাও দেখছি। আমার মনে হয়, একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি চিঠিটা এভাবে দেওয়া উচিত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিষয়টি আরেকটু দেখে নিই। কোথা থেকে কীভাবে, কী হয়েছে দেখে ব্যবস্থা নেবো। অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। সেই জায়গাটায় কিছু করতে না পারলেও পরবর্তীতে এমনটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখবো।

তিনি বলেন, আমি সবার সঙ্গে আলাপ করছি। এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংক সবার সঙ্গে আলাপ হয়েছে। আমি আগামীকাল রূপপুর যাচ্ছি, সেখান থেকে এসে আবার বসবো। যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেগুলো আমরা দেখবো। এ মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, যে চিঠিটা অপ্রত্যাশিত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ