a
ফাইল ছবি
এখনো বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হয়নি, যদিও জুন মাস শুরু হয়েছে। তবে বর্ষার আগেই গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকাতেও ভারী বৃষ্টি হয়। গত দুই দিন তুলনামূলক কম বৃষ্টি হলেও আবহাওয়া অফিদফতর ফের বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে।
এদিকে, আজ শনিবার ( ৫ জুন) ভোর থেকেই ঢাকার আকাশ ছিল গুমোট আবহাওয়া। সকাল সাড়ে ৮টার পর থেকে মেঘের তর্জন-গর্জন শুরু হলেও ৮টার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায় ঢাকায়। ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বাতাস ও বজ্রপাতও হয়। তবে সকালের এই ভারি বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসমুখী মানুষজন।
এর আগে গত ১ জুনের বৃষ্টিতে ঢাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কোনো কোনো রাস্তায় বৃষ্টির পানি ১৮ ঘণ্টার বেশি ছিল। এই বৃষ্টিতে ঢাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। আজকের বৃষ্টিতেও ঢাকার রাস্তায় পানি জমতে শুরু করেছে।
শনিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস বলেছে, নীলফামারী, রংপুর, দিনাজপুর ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সরিষাবাড়ি প্রতিনিধিঃ বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যবই প্রদান করা হয় ২০০৯ সাল থেকে এবং ২০১০ সাল থেকে ১ জানুয়ারি বই উৎসব পালন করলেও দেড় দশকের সেই রীতি এবার ভাটা পড়েছে বিভিন্ন কারণে। ‘অপ্রয়োজনীয় খরচ’ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে সেই বই উৎসব।
রাজনৈতিক পট-পরিবর্তন, সিলেবাসে কিছু পরিবর্তন আনা ও বই ছাপার কাজ দেরিতে শুরু করায় সকল বই ছাপাও শেষ করা সম্ভব হয় নাই। সব বই হাতে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের।
জামালপুর, সরিষাবাড়ি ৩৮ নং স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে সীমিতভাবে অল্প কিছু বই দিয়ে বই উৎসব পালন করা হয় কোমলমতি ছাত্র/ছাত্রীদের নিয়ে। বই বিতরণে ছাত্র/ছাত্রীদের পাশাপাশি স্থানীয় অভিভাবকদের উপস্থিতি পুরো স্কুল প্রাঙ্গণ প্রাণবন্তু করে তোলে।
বই বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম রেনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং আওনা ইউনিয়নের বিএনপি’র সহ-সভাপতি জনাব মনিরুজ্জামান মাছুম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা সায়েদ্যাতুন নেসা, প্রধান শিক্ষক ৩৮ নং স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য জনাব নান্নু তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কাজিম উদ্দিন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইম সরকার। আরও উপস্থিত ছিলেন জনাব নূরে আলম সিদ্দিকী মোয়াজ্জেম, মো. আব্দুর রাজ্জাকসহ সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা /ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুর্যোগ সময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা প্রদান করেছেন। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এ বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা প্রদান করেন।