a
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে মাস্ক ব্যবহার না করায় ৩৫ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বর ও উপজেলার বড়চওনা ও কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পৃথক দুটি আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মাস্ক ব্যবহার না করায় ৩৫ পথচারীকে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে এ অভিযান অব্যাহত থাকবে।
ফাইল ছবি
রাজধানীর যে এলাকায় গ্যাস থাকবে না মঙ্গলবার গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় গ্যাস সবরবাহ বন্ধ থাকবে। এ ছাড়া চাপ কম থাকবে আশপাশের এলাকায়। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় গ্যাস সবরবাহ বন্ধ থাকবে। চাপ কম থাকবে আশপাশের এলাকায়। এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় চাপ কম থাকতে পারে । সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। মূলত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্যই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়। এদিকে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুতের পিক-আওয়ার বিবেচনায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত, এ ৬ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প ও দীর্ঘমিয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি-মার্চ, ২০২১
মুক্তসংবাদ প্রতিদিন নিউজ পোর্টালে দেশব্যাপী (জেলা, উপজেলা ও ক্যাম্পাস) পর্যায়ে নিয়োগ চলছে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি) অনলাইনে পাঠাতে হবে। ইমেইল: msprotidin@gmail.com; মোবাইল নাম্বার: ০১৯১১৬৮০৮৭৪
আবেদনকারীর অবশ্যই পালনীয় -
# কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্ধা হতে হবে।
# অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
# অন্য কোন অনলাইন পত্রিকায় কাজ করা যাবে না।
# কপি নিউজ করা যাবে না।
# দুনীতির সংবাদে যথাযথ প্রমাণ পাঠাতে হবে।
# রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতাবিরোধী নিউজ করা যাবে না।
# কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না।
# সাংবাদিক পরিচয় দিয়ে অফিস আদালতে দালালি করা যাবে না।
# নিয়োগের পরে প্রতিনিধি গ্রুপে সংযুক্ত করা হবে এবং সুবিধা-অসুবিধা আলোচনা
সাপেক্ষে নির্ধারণ করা হবে।
সরাসরি যোগাযোগ: ১৪ পুরানা পল্টন, ৯মতলা, মতিঝিল, ঢাকা-১০০০