a হবিগঞ্জে মোরগ ও ডিমের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হবিগঞ্জে মোরগ ও ডিমের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে


মজিবর, হবিগঞ্জ প্রতিনিধি
রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:৫২
হবিগঞ্জে মোরগ ও ডিমের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

হবিগঞ্জ জেলায় মোরগ ও ডিমের দাম বৃদ্ধি, অস্বস্তিতে সাধারন মানুষ।


পবিত্র রমজানে এভাবে দাম বাড়তে থাকলে মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম বিপাকে পড়বে। গত ১ সপ্তাহে প্রতি কেজিতে দ্বিগুণ দাম বেড়ে গেছে। পাশাপাশি ডিমের দামেও সুখবর নেই।

গত ১৫ দিন আগে পোল্টি মোরগের কেজি ছিলো ১৪০-১৫০ টাকা। বর্তমানে ২৫০ থেকে ২৬০ টাকা, কক ছিলো ২৪০-২৫০ টাকা, বর্তমানে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি মোরগ মোটা ২০০ টাকা, বর্তমানে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পাইকাররা দেশি মোরগের দামও ৪শ থেকে ৫শ থেকে ৬শ টাকা আদায় করছে।

এছাড়া পোল্ট্রি মোরগের ডিমের দাম হালি বিক্রি হচ্ছে ৫০ টাকা, হাঁসের ৭০ টাকা, দেশি মোরগের ডিম ১শ থেকে ১২০ টাকা। অনেক ক্রেতারা বাজারে এসে মাথায় হাত দিয়ে বাড়ি ফিরছেন। আবার অভিযোগ করছেন, একেতো অতিরিক্ত দাম, অন্যদিকে কিছু ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে। এ যেনো মরার ওপর খরার ঘাঁ।

গতকাল সরেজমিনে শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজারসহ বিভিন্ন বাজারে দেখা গেছে এ চিত্র। ক্রেতারা প্রশাসনের নিকট মনিটরিংয়ের দাবি জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাবেক কেবিনেট সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এর ৩ দিনব্যাপী এক কর্মযজ্ঞ ভ্রমণসূচী


সোহাগ খান লোহানী, ইসলামপুর প্রতিনিধি
বুধবার, ০২ জুলাই, ২০২৫, ০১:২৩
সাবেক কেবিনেট সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এ

ছবি সংগৃহীত

 

ইসলামপুর প্রতিনিধি: জামালপুর জেলার অন্যতম উপজেলা ইসলামপুরের কৃতি সন্তান, সাবেক কেবিনেট সচিব, বিএনপি’র খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এর ইসলামপুর উপজেলায় ৩ দিনব্যাপী এক কর্মযজ্ঞ ভ্রমণসূচী ঘোষণা করা হয়েছে।

জনাব আব্দুল হালিম আগামী ৪ জুলাই, শুক্রবার সকাল ৬টায় ঢাকা থেকে ইসলামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি ইসলামপুরে ধর্মকুড়া মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। বিকাল ৪ ঘটিকায় হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তিনি এদিন বিকাল ৫.৩০ ঘটিকায় বোয়ালমারী, পাগলাপাড়া গ্রামে জনসংযোগ করবেন এবং সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মোশারফগঞ্জ বাজারে পথসভায় যোগ দেবেন।

আগামী ৫ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় মলমগঞ্জ বাজার, মুজাআটা, শশারি বাড়ি, খানাপাড়ায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করবেন। বিকাল ৫ ঘটিকায় বানিয়াবাড়ি, বড়দেলিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করবেন। সন্ধ্যা ৬ টায় ছোটদেলি হয়ে বামনা বাজারে পথসভা করবেন।

আগামী ৬ জুলাই রবিবার সকাল ৯ ঘটিকায় রেলগেট হইতে নটারকান্দা শেষ পর্যন্ত লিফলেট বিতরণ করে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জবির ছাত্রীহলের সিটের অনলাইনে আবেদন শুরু ১লা অক্টোবর


অমৃত রায়, জবি প্রতিনিধি:
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮
জবির ছাত্রীহলের সিটের অনলাইনে আবেদন শুরু ১লা অক্টোবর

ফাইল ছবি

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিটের জন্য আবেদন। আগামী ১লা অক্টোবর ২০২১ তারিখ হতে অনলাইনে হলের সিটের জন্য আবেদন করা যাবে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব  হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবিষয়টি জবি রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিদের নিশ্চিত করেছেন।এবিষয়ে আগামীকালের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ছাত্রীরা যেন দ্রুত হলে উঠতে পারে এজন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা উচিত তার সবই করা হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য যে, ২০১৩ সালের ২২ ডিসেম্বর তৎকালীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, এম.পি বাংলাবাজারে অবস্থিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব  হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০ই অক্টোবর ২০১৪ তারিখে ৯ম বিশ্ববিদ্যালয় দিবসে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তৎকালীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ.কে আজাদ চৌধুরী। 

প্রায় ৭ বছর পর নির্মাণ কাজ শেষ হয় এবং গত ২০ই অক্টোবর ২০২০ তারিখে জবির এ হলের শুভ উদ্ভোদন ঘোষণা করেন তৎকালীন উপাচার্য  অধ্যাপক ড. মীজানুর রহমান। বর্তমানে হলের প্রভোস্টের দায়িত্বে আছেন অধ্যাপক ড. শামীমা বেগম এবং আবাসিক শিক্ষক হিসেবে আছেন সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার। 

কোভিড-১৯ মহামারীর কারনে এতদিন হলে ছাত্রী উঠানোর প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু আগামী ৭ই অক্টোবর ২০২১ থেকে জবিতে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে বিষয়টি সামনে রেখে ইতোমধ্যে অনেকবার হলে ছাত্রী উঠানোর গুঞ্জন শুরু হলে প্রতিবারই পিছিয়ে যায়। এবার আর পেছানোর সুযোগ নেই বলে আশাবাদী শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে ক্লাস শুরু না হওয়া পর্যন্ত হল খুলে দেওয়া হবে না বলে পূর্বে জানানো হয়েছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ