a সাংবাদিক রোজিনা ইসলামকে বেআইনীভাবে আটক ও মুক্তির দাবিতে মানববন্ধন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাংবাদিক রোজিনা ইসলামকে বেআইনীভাবে আটক ও মুক্তির দাবিতে মানববন্ধন


কাজল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১১:৪৫
সাংবাদিক রোজিনা ইসলামকে বেআইনীভাবে আটক ও মুক্তির দাবিতে মানববন্ধন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ আহ্বায়ক কমিটি কর্তৃক অদ্য ২০ মে' ২০২১ ইং সকাল ১০ টায় সাংবাদিক রোজিনা ইসলামকে বেআইনীভাবে আটক ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মুক্তসংবাদ প্রতিদিন হবিগঞ্জ জেলার প্রতিনিধি সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে অংশ নেন বাংলাদেশ প্রেস ক্লাবের জেলার যুগ্ম আহ্বায়ক জনাব মোজাহিদ হোসেন, জনাব মন্জুরুল হক, জনাব মুজিবুর রহমান খান, সাংবাদিক মীর দুলাল সদস্য, শাহেনা আক্তারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানীসহ সকল মহানগরীতে সকাল ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলবে



বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ১২:৩৮
রাজধানীসহ সকল মহানগরীতে সকাল ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আগামীকাল বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে হবে তিনি জানান। তবে দূরপাল্লা যান বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। সেতুমন্ত্রী আরও বলেন, বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। এক্ষেত্রে গাড়ির আসন সংখ্যার অর্ধেক যাত্রী উঠাতে হবে বলে জানানো হয়।

তিনি আরও জানান, শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং  নিজ শহরের পরিবহন অন্য শহরে যেতে পারবে না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৫ লাখ সিনোফার্মের তৈরি টিকা শীঘ্রই বাংলাদেশে আসছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১০ মে, ২০২১, ০৩:৫৩
৫ লাখ সিনোফার্মের তৈরি টিকা শীঘ্রই বাংলাদেশে আসছে

ফাইল ছবি

 

চীনের সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে বলে জানা গেছে। আজ সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লি ঝিমিং এ তথ্য জানান।

লি ঝিমিং বলেন, চীনের টিকার চাহিদা বিশ্বের অন্যান্য দেশে প্রচুর চাহিদা। তাই বাণিজ্যিকভাবে বাংলাদেশ যেসব টিকা পেতে চায়, তা পেতে একটু সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল। আর বাণিজ্যিকভাবে টিকা পেতে ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যদি আগে অনুমোদন দিত, তাহলে আগেই টিকা পেত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ