a মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়


ক্রীড়া ডেস্ক :
বুধবার, ২৬ মে, ২০২১, ১১:৩৭
মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়

ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়ে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। 

গতকাল দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে একাদশে দুই পরিবর্তন  নিয়ে ব্যাটিংয়ে নামে তামিম ইকবালের দল। উইকেটে নেমেই দারুন সূচনার পর আউট হন তামিম ইকবাল, তামিমের বিদায়ের পর মাঠে আসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে ক্রিজে তিন বলের বেশি টিকতে পারেনি সাকিব, ০ রানে চামিরার বলে এলবিডব্লিউর ফাদের পরে সাজঘরে ফিরে যান সাকিব। ধীরস্থির ভাবে খেলতে থাকা লিটন আউট হন ব্যক্তিগত ২৫ রানে, দলীয় রান যখন ৪৯ রান আউট তিন টপ অর্ডার ব্যাটসম্যান। মুশফিকুর রহিম মাঠে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করে এক পাশে খেলতে থাকেন এই ব্যাটসম্যান। দলীয় ৭৪ রানে মোসাদ্দেক আউট হলে মাঠে নামে মাহমুদউল্লাহ। রিয়াদ-মুশফিক জুটিতে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে খেলার চিত্র দুজনে মিলে দলীয় খাতার যোগ করেন ৮৭ রান। এর পর এক পাশে নিয়মিত উইকেট পড়তে থাকলেও ক্যারিয়ারের আট নাম্বার সেঞ্চুরি তুলে নেন মি.ডিপেন্ডেবল মুশফিক। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৪৬ রানে অল আউট হয়।

জবাব দিতে নেমে দারুন সূচনা করে শ্রীলঙ্কার দুই ওপেনার ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর আর তেমন জুটি গড়তে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। বৃষ্টি আইনে ম্যাচ নির্ধারণ করা হয় ৪০ ওভারে,  নিয়মিত বিরতিতে উইকেট হারালে ৯উইকেটে মাত্র ১৪১ রান করতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৪ রান এসেছে গুনাথিলাকার ব্যাট থেকে।

স্কোর কার্ডঃ
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৪৬ (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১,চামিরা ৪৪/৩, সান্দাকান ৫৪/৩ 

শ্রীলঙ্কা: (লক্ষ্য ৪০ ওভারে ২৪৫) ৪০ ওভারে ১৪১/৯ (গুনাথিলাকা ২৪, নিসাঙ্কা ২০, মিরাজ ২৮/৩,  মুস্তাফিজ ১৬/৩
ম্যান অব দ্যা ম্যাচ: মুশফিকুর রহিম

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে জয় পেল অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবা প্রতিদিন
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৩৩
শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে জয় পেল অস্ট্রেলিয়া

ফাইল ছবি

সহজ ম্যাচ কঠিন করে জিতল অস্ট্রেলিয়া। ১২০ বলে ১১৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমেও বিপাকে পড়েছিল অসিরা। ৩৮ রানে প্রথমসারির ৩ উইকেট পতনের পর দুশ্চিন্তায় পড়ে যায় অস্ট্রেলিয়া।

চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। তাদের এ জুটিতেই জয়ের পথে এগিয়ে যায় অসিরা।

কিন্তু এরপর ১ রানের ব্যবধানে স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েলের উইকেট হারিয়ে আবারও চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষ দিকে মার্কু স্টয়নিস ও ম্যাথু ওয়েড দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাদের কল্যাণে ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৮/৯ রানে ইনিংস গুটায় প্রোটিয়ারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

তিনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই জশ হ্যাজলউডের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিশি ভেন দার ডুসেন। জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

১৩ বলে মাত্র ১৩ রান করে পেট কামিন্সের শিকার হয়ে ফেরেন হেনরি ক্লেসেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৮ ওভারে ৪৬ রানে ৪ উইকেট হারায় আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৮/৯ রান (মার্কওরাম ৪০, কাগিসো রাবাদা ১৯*, ডেভিড মিলার ১৬, হেনরি ক্লেসেন ১৩, টিম্বা বাভুমা ১২; জশ হ্যাজলউড ২/১৯, অ্যাডাম জাম্পা ২/২১)।

অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১২১/৫ (স্টিভ স্মিথ ৩৫, মার্কু স্টয়নিস ২৪*, গ্লেন ম্যাক্সওয়েল ১৮, ম্যাথু ওয়েড ১৫* ডেভিড ওয়ার্নার ১৪, মিচেল মার্শ ১১)। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২১ মে, ২০২১, ১১:৫২
বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

আজ ২১ মে' ২০২১ বিকাল ৩-৩০ মিনিটে সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের আহ্বায়ক জনাব শেখ মো: আব্দুল কাদির কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক মোজাহিদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, মুজিবুর রহমান খান, সদস্য সচীব এম এ হান্নান, আছাদুজ্জামান চৌধুরী, শাহেনা আক্তার প্রমূখ। উপস্থিত সাংবাদিকরা স্বচ্ছ সাংবাদিকতা, সাংগঠনিক কার্যক্রমে জাতিকে ভাল কাজে উৎসাহ দেয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

কেন্দ্রীয় সাংবাদিক নেতা বাংলাদেশ প্রেস ক্লাব, ঢাকা-এর প্রতিষ্ঠাতা মহাসচীবসহ অন্যান্যদের সঙ্গে আগামী সপ্তাহে সৌজন্যে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর