a ৪৯ রানে আউট হওয়ায় প্রতিপক্ষকে ব্যাট দিয়ে মাথায় আঘাত!
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

৪৯ রানে আউট হওয়ায় প্রতিপক্ষকে ব্যাট দিয়ে মাথায় আঘাত!


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১১:৩৫
৪৯ রানে আউট হওয়ায় প্রতিপক্ষকে ব্যাট দিয়ে মাথায় আঘাত

ফাইল ছবি

বয়স মাত্র ২৩ বছর। নাম সঞ্জয় পালিয়া। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ব্যাট হাতে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন। নিজের ৪৯ রানের মাথায় হঠাৎ আউট হয়ে যান। সহজ বলে ক্যাচ তুলে দেন পালিয়া। বিপক্ষ দলের ২৩ বছর বয়সী তরুণ শচীন পরাসর সহজেই ক্যাচটি তালুবন্দি করেন।

এরপরই আউট হয়ে যাওয়ায় রাগে শচীনের দিকে তেড়ে যান পালিয়া। শচীনকে ব্যাট দিয়ে মারতে শুরু করেন তিনি। মাথাতেও সজোরে আঘাত করেন তিনি। 

মাঠেই লুটিয়ে পড়েন শচীন। এরপর সতীর্থরা এসে তাকে উদ্ধার করলে মাঠ থেকে পালিয়ে যান ঘাতক ব্যাটসম্যান সঞ্জয় পালিয়া। হাসপাতালে ভর্তি করা হয় আহত ক্রিকেটার শচীন পরাসরকে। পলাতক পালিয়ার খোঁজে রীতিমত তল্লাসি চালাচ্ছে স্থানীয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে অজ্ঞান হয়ে আছেন শচীন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের উলঙ্গ করা হয়, মন্তব্য মাশরাফির


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১২:৪৭
প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের উলঙ্গ করা হয়, মন্তব্য মাশরাফির

ফাইল ফটো: মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট বক্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সাবেক সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, প্রেসিডেন্ট বক্সে আসলে একজন ক্রিকেটারকে উলঙ্গ করা হয়। পুরো উলঙ্গ করা হয়। এটা উনারাও জানেন। উনারা অস্বীকার করতে পারবেন না। ওখানে আমাদের মানুষরাও থাকেন। ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত, ভালো সম্পর্কের মানুষও থাকেন। আমরা শুনি।

‘‘প্রেসিডেন্ট বক্সে যখন বলা হয়, ‘ওই প্লেয়ার চলে না’, তখন ওই প্লেয়ার আর চলেই না। যেখানেই ভালো খেলুক আর চলে না।’’

তিনি আরও বলেন, ক্রিকেটারদের কানে না আসলে আমরা জানলাম কোত্থেকে? অন্য কেউ কথা বলছে না এখন। আমার মতো কেউ ছেড়ে আসুক, তখন সেও বলা শুরু করবে। কারণ সে জানে কোড অফ কন্ডাক্ট আর নাই। মিলিয়ে দেখবেন তখন।

বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে কদিনের জন্য বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর যুক্ত হন মাশরাফি বিন মুর্তজা। 

সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে মাশরাফি বিসিবির ভূমিকা ও পেশাদারিত্বের সঙ্কটসহ সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেন। তার সাক্ষাতকারটি শুক্রবার প্রকাশ করা হয়। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ০২ জুলাই, ২০২১, ০৭:৫৮
অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়ায় শুক্রবার (২ জুলাই) ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২০৮ জনকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর মিরপুরে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলা দেওয়া হয়েছে। এসময় ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর