a ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ০৬:০৯
‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা

ফাইল ফটো:মাশরাফি বিন মুর্তজা

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করা হয়ে থাকে।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এ বছরের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ফোরাম। এই তালিকায় দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হওয়া ব্যক্তিরা ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

১৯৮৩ সালে নড়াইলে জন্মগ্রহণকারী মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলে খেলছেন। প্রতিভাবান এই খেলোয়াড় ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি খেলার পাশাপাশি নড়াইলের একজন সংসদ সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবা প্রতিদিন
রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ০৪:১৯
শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

 
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয় করছে বাংলাদেশ দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১টি ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলংকার চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে দিয়েছে।

বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা জিতে মূলপর্বে উঠেবাংলাদেশ দল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিএনপি শরিকদের সাথে নিয়ে এবার নতুন কর্মসূচি ঘোষণা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৯ আগষ্ট, ২০২৩, ০১:৩০
বিএনপি শরিকদের সাথে নিয়ে এবার নতুন কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

বিএনপি শরিকদের সাথে নিয়ে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগরে গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবার এই কর্মসূচিতে বিএনপির সঙ্গে থাকবে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোও। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল আলাদা আলাদা হবে। 

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি বলেন, এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি। যা বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সব দল ও জোট পালন করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এর আগে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা’ আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী সব দলের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় বিএনপি। 

সোমবার অনুষ্ঠিত বিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর