a এইচএসসি'র ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

এইচএসসি'র ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে


এম.এস প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৫ আগষ্ট, ২০২১, ০৯:৪৫
এইচএসসি'র ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে

সংগৃহীত ছবি

৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময়। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস  এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট এবং এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এতে বলা হয়,  উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা  প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণ ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠান প্রধানকে তা বহন করতে হবে। 

এছাড়া ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এই নির্দেশনা পাঠানো হয়েছে। সূত্র : বাসস।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১২:০৬
আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

২০২৩ সালের সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ জুলাই) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

ডিজিটালি ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ফল প্রকাশ হয়ে গেছে। এখন সবাই ঘরে বসে ফল পেয়ে যাবে।
ফল প্রকাশ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) উপস্থিত ছিলেন।

এরপর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এ বছর ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪৯ দশমিক ৩২ শতাংশ ছাত্র ও ৫০ দশমিক ৬৮ শতাংশ ছাত্রী।

দীপু মনি বলেন, ‘পরীক্ষার ফল প্রকাশের বিশাল কর্মযজ্ঞ সম্পূর্ণভাবে ডিজিটালভাবে প্রস্তুত করা হয়েছে। ফরম পূরণ থেকে ফল প্রকাশ- সবই অনলাইনে করা হয়েছে। ঘরে বসেই অনলাইনে শিক্ষার্থীরা ফল পেতে পারবে।’

অনলাইন ও মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোডের ক্ষেত্রে www.dhakaeducationboard.gov.bd থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর www.educationboardresults.gov.bd -তে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া এসএসসি ও বোর্ডের নামের প্রথম তিন অক্ষর টাইপ করে রোল ও পাসের বছর দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করেও ফলাফল পাওয়া যাবে।

উদাহরণ: SSC DHA ১২৩৪৫৬ ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। দাখিলের ক্ষেত্রে বোর্ডের প্রথম তিন অক্ষরের জায়গায় MAD এবং কারিগরির ক্ষেত্রে TEC লিখতে হবে।

উল্লেখ্য, এ বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:০৭
আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা

ছবি সংগৃহীত: দূষিত আবহাওয়ায় অস্বস্তিতে অসহায় মানুষগুলো


জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে অবস্থান করে। আজও সেই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি, সোমবার সকালে শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৩০১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকার অবস্থান। একই সময়ে ২৪৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের অন্যতম শহর লাহোর।

এ ছাড়া ২০৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা এবং পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৭২।

সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা