a এসএসসি পরীক্ষা নভেম্বরে ও এইচএসসি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
ঢাকা সোমবার, ১ চৈত্র ১৪৩২, ১৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

এসএসসি পরীক্ষা নভেম্বরে ও এইচএসসি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৭
এসএসসি পরীক্ষা নভেম্বরে ও এইচএসসি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি । ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময় মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিউশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, 'করোনা সংক্রমণ নিয়ে এমন কোন পরিস্থিতি তৈরী হয়নি, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে; সংক্রমণের ঘটনাগুলোতে স্কুলের সবার পরীক্ষা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি মনিটরিং করছে।'

করোনা পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলেও এসময় জানান শিক্ষামন্ত্রী। তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষাক্রম শুরু নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০২ ফেরুয়ারী, ২০২২, ০৯:৪১
আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

করোনা সংক্রমণ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। তারা আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছিল, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হাসান আকুন্দ আফগানিস্তানের সরকার প্রধান হতে যাচ্ছেন!


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩২
হাসান আকুন্দ আফগানিস্তানের সরকার প্রধান হতে যাচ্ছেন!

ফাইল ছবি

জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থাকা তালেবান নেতা মোল্লা হাসান আকুন্দ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পরবর্তী সরকারপ্রধান হতে যাচ্ছেন। তালেবানের কয়েকজন নেতার বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়- তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাই সরকার প্রধান হিসেবে হাসান আখুন্দের নাম প্রস্তাব করেছেন। সোমবার সরকার গঠনের প্রস্তুতি নিলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। বুধবার কাবুলে নতুন সরকার দায়িত্ব নিতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

২০০১ সালে কাবুলে তালেবান সরকারের পতনের পরে পাকিস্তানের বেলুচিস্তানে গঠিত তালেবান ‘কোয়েটা সুরা’র নেতৃত্বে দিয়েছিলেন হাসান আকুন্দ। আখুন্দজাদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হাসান আকুন্দ তালেবানের শান্তি আলোচনা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ‘রেহবারি সুরা’র প্রধান ছিলেন।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এ সময় শুধু পাঞ্জশির ছাড়া ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে। নিয়ন্ত্রণ নেওয়ার পর সরকার গঠন নিয়ে চলছে দীর্ঘ আলোচনা। ইতিমধ্যে আফগানিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার নাম শোনা যাচ্ছিল। এরই মধ্যে আলোচনায় নাম না থাকা তালেবান নেতা মোল্লা হাসান আকুন্দ সরকারপ্রধান হচ্ছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলা হচ্ছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা