a আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না: কাদের
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না: কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ৩১ আগষ্ট, ২০২৩, ০৬:০৯
আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না: কাদের

ফাইল ছবি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং আওয়ামী লীগই বার বার হত্যা-ক্যু-খুন-গুম ও ষড়যন্ত্রের অপরাজনীতির নির্মম শিকার হয়েছে।

তিনি বলেন, ‘গুম নিয়ে বিএনপি মিথ্যা বয়ান তৈরির মধ্য দিয়ে সরকারের ওপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক ফায়দা লুটার অপতৎপরতা চালাচ্ছে। অথচ তাদের গুমের নাটকের নেপথ্যের আখ্যান আজ দেশবাসীর অজানা নয়।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ গুম নিয়ে দীর্ঘদিন ধরে যে বানোয়াট বক্তব্য প্রদান করছে, তা বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন। বিদেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণা লাভের আশায় বিএনপি নেতৃবৃন্দ ধারাবাকিভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপির অর্ন্তদ্বন্দ্ব ও কোন্দলের ফলে যেসব গুম ও খুনের ঘটনা ঘটেছে, সেটার দায় তারা সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর তার দায় সরকারের উপর চাপানো হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বেই জামাল উদ্দিন নিজ দলের নেতাকর্মীদের দ্বারা গুমের শিকার হয়েছিল। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, ‘একইভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর তার দায়ভারও সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়। পরবর্তীতে দেখা যায় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এমনকী বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপির এক সিনিয়র নেতা তার বক্তব্যে বলেছেন, ইলিয়াস আলীকে বিএনপির লোকজনই গুম করেছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সীমাহীন ত্যাগ ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে পাহাড় সমান প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মধ্য দিয়ে  আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। যেখানে সাংবিধানিক বিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত ও সুসংহত হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

 দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা 



রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ০৮:৫৭
 দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা 

রোজাদার ভাইবোনদের কথা বিবেচনা করে দোকানপাট ও শপিংমল বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

মো: শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে রাজধানীর দোকান ও শপিংমল। তবে মার্কেটের সমিতির মালিক পক্ষকে ও দোকানদার পক্ষকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।

ব্যবসায়ীদের দাবির মুখে সরকার রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় রবিবার থেকে আরও বাড়ানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / Amin Hossain

বৌলাইবাড়ির সন্তান সাঈদ আহমদ আনীস


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ০১:০৭
বৌলাইবাড়ির সন্তান সাঈদ আহমদ আনীস

সাঈদ আহমদ আনীস

ভারাক্রান্ত হৃদয় বেদনায় আচ্ছন্ন। করোনাকালের এ কঠিন অন্ধকার তাঁকে এবং তাঁর সহধর্মিণীকে পরপারে চলে যেতে হলো। আমি বিশ্বাস করি মানুষকে বা প্রাণকূলের জীবনকে মহান সৃষ্টিকর্তা নিজেই দান করেন এবং যেকোনো উছিলায় তিনিই জীবনকে নিয়ে নেন। তিনি সৃষ্টি করেন, আবার তিনিই লুপে নেন তাঁর ইচ্ছেমতো। 

এই মহাজাগতিক ভ্রম্মান্ড তাঁর নিয়ন্ত্রণাধনী আমাদের কোন হাত নেই সেখানে। তবে যাই হোক মনুষ্য জগতের এ বিশ্বে মানুষের কৃতকর্ম ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলকর হয়ে প্রতিভাত হয়। মানুষের সুন্দর কর্মের মাধ্যমে ইহজগতের নানা পরিসরে মানব মনে জায়গা করে নেয়া মানুষ প্রজন্মান্তরে নিদর্শন হয়ে বেঁচে থাকে। সমাজে অনেক গুণী মানুষ তাঁদের কৃতকর্মেরগুণে আমাদের মনে অমর হয়ে বেঁচে রয়েছেন। 

সাঈদ আহমদ আনীস তেমনই একজন সুজন মানুষ। সাঈদ আহমদ আনীস স্কুল জীবন থেকেই প্রগতিশীল সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। তিনি উনসত্তরের ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের 'জীবন থেকে নেয়া' ছবিতে অভিনয়ে সুযোগ পান। গানের জগতে তাঁর ঐকান্তিক বিচরণ ছিল। তিনি ভারত থেকে আগত প্রখ্যাত কন্ঠশিল্পী সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস প্রমুখের সঙ্গে তিনি একুই মঞ্চে গানে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালের ২৫ মার্চ পূর্বাহ্নে পিতা মনিরউদ্দীন ইউসুফ যখন বঙ্গবন্ধুর সাথে সাক্ষাত্ করেন তখন সাঈদ আহমদ আনীস সঙ্গে ছিলেন কথোপকথনের এক পর্যায়ে তাঁর 'সকল ছাত্র মিলে আমরা কি শান্তি কমিটি তৈরি করবো' জিজ্ঞাসার জবাবে বঙ্গবন্ধু বলেন, 'শান্তি কমিটি না, সংগ্রাম কমিটি তৈরি করো।' ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন সাঈদ আহমদ আনীস সেই সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষা করেন এবং বঙ্গবন্ধুকে বহনকারী গাড়ির পেছনে মিছিলে অংশ নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সভায় যোগদান করেন। তিনি তা দেশাত্মবোধ থেকে দেশপ্রেমে অবদান রেখেছেন।

সাঈদ আহমদ আনীস, বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবসময়ই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৩ থেকে সমকালীন সময়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টালে তাঁর লেখা গদ্য প্রকাশিত হয়েছে।
 
একজন সাহিত্যসেবী হিসাবে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। পিতা কর্তৃক প্রতিষ্ঠিত কালান্তক প্রকাশনীকে দীর্ঘদিন সফলভাবে পরিচালনা করেছেন।

সাঈদ আহমদ আনীস বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আজীবন সদস্য, কিশোরগঞ্জ সমিতি ও কিশোরগঞ্জ লাইব্রেরির সদস্য, বাংলা- উর্দু সাহিত্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য, হাসনরাজা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক,  সাহিত্য সমাজ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য, আন্তর্জাতিক নজরুল চর্চাকেন্দ্রের সদস্য, মনিরউদ্দীন ইউসুফ গবেষণা কেন্দ্রকরে সদস্য ও মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য হিসেবে সামাজিক এবং সাহিত্যকর্মে নিবেদিত ছিলেন।

তিনি ১৯৫৩ সালের ৭ অক্টোবর ময়মনসিংহ শহরের কৃষ্টপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত অনুবাদক ও সাহিত্যিক মনিরউদ্দীন ইউসুফ- মাতা সাজেদা খাতুন। তিনি জগন্নাথ কলেজ থেকে ১৯৭৮ সালে বি এ পাশ করেন।

ব্যক্তিজীবনে সাঈদ আহমদ আনীস সহজ-সরল স্পষ্টভাষী মানুষ। তিনি বন্ধু এবং আত্মীয়বতসল এবং ধর্মপরায়ণ আধুনিক মানুষ। ধর্মান্ধতায় তিনি কষ্ট পেতেন। সঙ্গীত ও চলচ্চিত্র তাঁর অন্যতম জায়গা হিসেবে দেখতে পাই। ১৯৭৪ সালে আয়কর বিভাগে কর্মজীবন শুরু করেন এবং ১৯১৪ সালে সহকারী কমিশনার হিসাবে অবসর নেন।
 
তাঁর সাথে আমাদের যে সখ্যতা ও আত্মীয়তা ছিল তা আমাদের মনে চিরদিন অটুট হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং পরপারে তিনি এবং তাঁর সহধর্মিণী যেনো শান্তিতে থাকেন আল্লাহ'র কাছে সে প্রার্থনা জানাই। আমিন

----চৌধুরী নূরুল হুদা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়