a ২০২৬ সালে এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

২০২৬ সালে এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৯ মে, ২০২৩, ০৮:০২
২০২৬ সালে এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হতে লাগবে ২০২৫ সাল (দশম শ্রেণি পর্যন্ত)। ২০২৬ সালে গিয়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করবে’। 

সোমবার (২৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটি এ বছর থেকে চালু হচ্ছে। তবে এর বিভিন্ন দিক বুঝে উঠতে একটু সময় লাগবে। শিক্ষক ও অভিভাবকদের অভ্যস্ত হতেও কিছুটা সময় লাগবে। তবে শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরীসহ আরও অনেকে।

গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে তা শুরু হবে। এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)।

তৃতীয় শ্রেণি পর্যন্ত পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন ধরনের শিখন কার্যক্রমের ভিত্তিতে। আর চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচটি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিখনকালীন। বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে, মানে পরীক্ষার ভিত্তিতে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দাখিল পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু আগামীকাল


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১১ আগষ্ট, ২০২১, ০৯:৫৬
দাখিল পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু আগামীকাল

ফাইল ছবি

দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামীকাল ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে।

গত শনিবার (৮ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে মাদরাসা প্রধানদের কাছে এসব তথ্য জানিয়ে দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের (২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের) রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, দাখিল ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, কেউ নির্ধারিত সময় পার হয়ে গেলে তাকে অতিরিক্ত ৫০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করতে হবে।

১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ দাখিল ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থীর নবম শ্রেণির রেজিস্ট্রেশন করতে পারবে না। ফেল করা শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। মাদরাসাগুলোতে পাঠানোর উদ্দেশ্য নির্দেশনায় অনলাইনে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম পূরণের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে নমুনা ছকও প্রকাশ করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

জুলাই-গনঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জবি ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিল


মুন্না শেখ, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৪৬
জুলাই-গনঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জবি ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিল

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

মুন্না শেখ, জবি প্রতিনিধি:  জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে  দোয়া ও ইফতার  মাহফিলের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ ১৭ই মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটি কক্ষে আয়োজিত হয় এ অনুষ্ঠানটি।

একে এম রাকিবের সভাপতিত্বে এবং রায়হান হাসান রাব্বির সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জবি  ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, "গণঅভ্যুত্থানের মতো বর্তমানের সংকট মোকাবেলায় ও সকল দলের সহনশীল ভূমিকা দরকার।  অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ প্রয়োজনীয় সংস্থার করে অংশগ্রহনমূলক নির্বাচনের আয়োজন করা। "

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি  বিন ইয়ামিন মোল্লা বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান পালন করে আসছে এবং বিভিন্ন আন্দোলনে এর ভূমিকা উল্লেখ্যোগ্য ।  ছাত্রদের উপর মানুষ আস্থা রেখে এ অভ্যুত্থান ঘটিয়েছে তাই  সবাই কে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হবে। জাতীয় ও আন্তর্জাতিক কোনো ফাঁদে পা না দিয়ে একসাথে কাজ করে যাওয়া উচিত। আমাদেরকে জাতীয় নিরাপত্তা,  স্বাধীনতা ও সার্বভৌমত্তের প্রশ্নে এক থাকতে হবে।  সেইসাথে  দ্রুত প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান করছি। "

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন , "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে।  শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সব দলের সহাবস্থান ও সহযোগিতা প্রয়োজন। "

জবি ছাত্রশিবিরের সেক্রেটারি, রিয়াজুল ইসলাম রমজানের গুরুত্ব তুলে ধরার  পাশাপাশি আরও বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান বজায় থাকবে প্রতাশা করছি।  সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পরবো ইনশাআল্লাহ।  সবার চেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে পরিচিত লাভ করবে। "

জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক  মাসুদ রানা বলেন, "ছাত্র অধিকারের বয়স অল্প হলেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে  এর পরিসর অনেক।  প্রত্যাশা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবাই কে নিয়ে কাজ করে যাবে।"

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা