a ছবির তিন লুকে নায়িকা বুবলি
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ছবির তিন লুকে নায়িকা বুবলি


বিনোদন ডেস্ক:
সোমবার, ২৪ মে, ২০২১, ১১:২৬
ছবির তিন লুকে নায়িকা বুবলি

ফাইল ছবি

 

সোমবার (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমুক্ত হলো নায়িকা শবনম বুবলীর নতুন ছবির লুক। তিনটি দর্শনে পাওয়া গেল এই চিত্রনায়িকাকে। যাতে দেখা যায় সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন এই নায়িকা।

আজ বিকাল ৪টায় লুকগুলো প্রকাশিত করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, আগামীকাল (২৫ মে) থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

তিনি বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আগামীকাল ২৫ মে উত্তরায় আমরা সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’

বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও  সাংবাদিক সম্মেলনে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়েছিল। এসময় উপস্থিত হয়েছিলেন শাকিব ও বুবলী। তপু খান ছবিটি পরিচালনা করছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভারতের শান্তি নিকেতনে সার্ক কালচারাল সোসাইটির সভা অনুষ্ঠিত


কলকাতা থেকে সুদর্শন হালদার
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪
ভারতের শান্তি নিকেতনে সার্ক কালচারাল সোসাইটির সভা অনুষ্ঠিত

ছবি: সুদর্শন হালদার কর্তৃক কলকাতা থেকে পাঠানো ছবি

কলকাতা থেকে সুদর্সাশন হালদার: সার্ক কালচারাল সোসাইটির পশ্চিমবঙ্গের বীরভূম জেলা ইউনিটের পরিচালনায় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত ভবনের সহযোগিতায়  ১৪ ই ডিসেম্বর অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেমিনার ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সার্ক কালচারাল সোসাইটির সভাপতি  ডক্টর অমলকান্তি রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দীপক রায়, বিশ্বভারতীর উপাচার্য প্রফেসর প্রবির কুমার ঘোষ, ভারত সরকারের কৃষি বিভাগের ডেপুটি সেক্রেটারি ও সংগীত শিল্পী শ্রী রাজেশ সাহা, সার্ক কালচারাল সোসাইটির কার্যকরি সদস্য যথাক্রমে শ্রী সুদর্শন হালদার, কবি পাঞ্চালী সিনহা , অধ্যাপক গৌতম সরকার এবং  বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন।

২০ জন অধ্যাপক ও গবেষক সেমিনারে পেপার পাঠ করেন। সমগ্র অনুষ্ঠান সার্ক কালচারাল সোসাইটির বীরভূম জেলা কমিটির পক্ষে অহ্বায়ক অধ্যাপক সুভাষ মুখোপাধ্যায় সুচারূভাবে পরিচালনা করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

চতুর্থবারের মতো শপথ নিলেন বাশার আল-আসাদ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ জুলাই, ২০২১, ০৮:৩৮
চতুর্থবারের মতো শপথ নিলেন বাশার আল-আসাদ

ফাইল ছবি । সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

 
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ চতুর্থবারের মতো শপথ গ্রহণ করেছেন। শনিবার দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন তিনি।

সিরিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, এবার শপথ নেওয়ার মাধ্যমে আগামী সাত বছর ক্ষমতায় থাকছেন দেশটির এ স্বৈরশাসক। 

শপথ শেষে বাশার আল-আসাদ বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবন্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। এ সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটার উপস্থিত হয়েছিল দাবি করে বিষয়টির প্রশংসা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির রাজনীতিবিদ, আলেম, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বাশার আসাদ ৯৫ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তবে বাশারবিরোধীরা এ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে মূলত সরকারনিয়ন্ত্রিত এলাকায়। বিদেশে সিরীয় কয়েকটি দূতাবাসেও ভোটগ্রহণ করা হয়েছে। তবে নির্বাচনের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ হয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে।

সিরিয়ার নির্বাসিত বিরোধী নেতারা এ নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে সিরিয়ার নির্বাচনকে অবৈধ বলে উল্লেখ করেছেন।  

নির্বাচনের আগে দেওয়া বিবৃতিতে তারা বলেছেন, জাতিসংঘের তত্ত্বাবধান ছাড়া এটি অবাধও নয়, সুষ্ঠুও নয়।

৫৫ বছর বয়সি বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।  তার বাবা হাফেজ আল-আসাদ প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করেছেন। তার পর দায়িত্ব নিয়েছিলেন বাশার আল আসাদ।

সিরিয়াজুড়ে গৃহযুদ্ধের মধ্যে ২০১৪ সালে দেশটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিরোধীরা ওই নির্বাচনও বর্জন করেছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন