a যেসব কারণে অভিনয় ছাড়েন প্রয়াত নায়ক শাহীন আলম 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যেসব কারণে অভিনয় ছাড়েন প্রয়াত নায়ক শাহীন আলম 


মুক্তসংবাদ প্রতিদিন:
মঙ্গলবার, ০৯ মার্চ, ২০২১, ০৯:১১
যেসব কারণে অভিনয় ছাড়েন প্রয়াত নায়ক শাহীন আলম 

ফাইল ফটো:

গতকাল সোমবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে নায়ক শাহীন আলম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিজনিত জটিলতা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৬ মার্চ থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়ক ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ফিল্ম ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে তার। তবে মৃত্যুর আগে অনেক বছর ধরেই তিনি ছিলেন সিনেমা জগতের বাইরে ছিলেন। মৃত্যুর আগে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়ে দেন বলে জানিয়েছিলেন তিনি।

শাহীন আলম বলেছিলেন, ‘আমি তো মুসলমান। পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দেব? একটা মানুষ কত দিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলব, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি।’

সিনেমাজগৎ থেকে সরে আসার আরো কয়েকটি কারণ জানিয়েছিলেন এক কালের রূপালী পর্দা কাঁপানো জনপ্রিয় নায়ক শাহীন আলম।

উল্লেখ্য, মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ের শুরু করেন শাহীন আলম। ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’, যেটি ১৯৯১ সালে মুক্তি পায়। যদিও গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' দিয়ে অভিনয় জগতে পা রাখার কথা ছিল তার। অর্থ সংকটে পড়ে বিগবাজেটের ছবিটি ৩০ শতাংশ কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায়। তবে 'নয়া বাইদানি' ছবিতে অভিনয়ের পর শাহীন আলমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

তবে 'স্বপ্নের নায়ক’ ছবিতে অমর নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে বেশি আলোচনায় আসেন জনপ্রিয় এই চিত্রনায়ক। 

ক্যারিয়ারে দেড়শ’র বেশি ছবিতে অভিনয় করা এ চিত্রনায়কের অন্যতম ছবিগুলো হচ্ছে -  ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

সুইড বাংলাদেশের রামপুরা শাখা কর্তৃক বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও ২০২৫-২৭ কার্যকর কমিটির নির্বাচন অনুষ্ঠিত


আরাফাত আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ০৮:০৩
সুইড বাংলাদেশের রামপুরা শাখা কর্তৃক বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও ২০২৫-২৭ কার্যকর কমিটির নির্বাচন অনুষ্ঠ

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 আরাফাত, বিশেষ প্রতিনিধি, ঢাকা: গতকাল রাজধানীর রামপুরায় সুইড বাংলাদেশের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রামপুরা শাখার সভাপতি ডঃ মনির আল দ্বিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী,  মেনটর মো. মামুনুর রশিদ, সুইড বাংলাদেশের যুগ্ন সম্পাদক ইমলদা হোসেন দিপা, আসিফ ইকবাল প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বের  সাধারণ সভায় তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ,টি,এম, মমতাজুল করিম, এডঃ মোশাররফ হোসেন মনির ও অধ্যাপক মোহা: খোরশেদ আলম।

উপস্থিত সাধারণ সদস্যদের মধ্যে থেকে পুর্ন প্যানেলে সভাপতি - ডঃ মনির আল দ্বিনসহ সভাপতি - কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, আবদুল বারেককে সহ- সভাপতি, বকুল চন্দ্র মহন্তকে নির্বাহী সচিব, মোঃ শহীদুল ইসলামকে যুগ্ম সচিব, এজানুর রহমানকে অর্থ সচিব, রমেশ ব্যাপারীকে সাংগঠনিক সচিব, পংকজ কুমার দাশকে ক্রিড়া সচিব, আরিফ চৌধুরী পলাশ সাংস্কৃতিক সচিব, হাফিজুর রহমানকে প্রচার সম্পাদক, আরিফা আক্তার কাকন কল্যান সম্পাদক , শান্তি জান্নাত, মামুনুর রশীদ, রেখা রানি বিশ্বাস ও তৌহিদুল ইসলামকে নির্বাহী সদস্য নির্বাচিত করে ২০২৫-২৭ অর্থ বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়।

বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস হবে: শিক্ষামন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:৪০
সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

করোনা সংক্রমণের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। তবে পরিস্থিতি খারাপ হলে অনলাইন ক্লাস হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। তিনি বলেছেন, যদি এমন হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ক্লাস চালু রাখা সম্ভব নয়, তখন অনলাইন ক্লাসে যেতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়। তবে স্কুলগুলোতে আগের মতো নিয়মিত ক্লাস শুরু হয়নি। এখনো সীমিত পরিসরে ক্লাস চলছে। এর মধ্যে গত মাসের শেষ দিক থেকে দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। করোনার নতুন ধরন অমিক্রন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছ। মাসখানেকের ব্যবধানে দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ-ছয় গুণের বেশি হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা অশুভ ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার।

তবে এর মধ্যেই জনজীবনকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চলতি সপ্তাহেই করোনা–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন