a কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা: রবির আলোয় 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা: রবির আলোয় 


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১০ মে, ২০২১, ১১:৩৪
কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা রবির আলোয় 

মুক্তা দাশ । ফাইল ছবি

কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা 
রবির আলোয় 
------------------------
মহাকালের বিশ্বচরাচরে তুমি 
    জলন্ত রবি  ! 
স্বর্গ  মর্ত্যে  পাতাল ভেদিয়া 
বাজে তোমারই জয়গান, 
 সদা ধ্বনিবে অনন্তকাল ! 
যতদিন এই ধরণীর  বুকে
স্পন্দিত হবে একটি প্রাণ। 
তুমি রবি,  তুমি কবি 
জীবনের ক্ষণে ক্ষণে বাজাও
তোমারই  অমূল্য  দান। 
সুখে -দুখে, হাসি-কান্নায়
কি প্রণয়, কি বিরহে
মর্মে মর্মে তোমারেই যে পাই
তোমার অমোঘ বাণীর ছন্দে। 
তুমি রবি, তুমি কবি
তুমিই যে জীবনের  জলছবি
তুমি প্রেম, তুমি প্রাণ 
তুমি প্রেমময় পুরুষ অম্লান।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৮:৩৮
সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন

সিদ্দিকী নাজমুল আলম

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। বাঁচবো কি না জানি না, তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই। আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনাকে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি। সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলিনাই। বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়। আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি। আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি ও পদ বানিজ্য কখনও করিনি। লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম কিন্তু আমার কপাল ভালো না।

কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারি করতে হবে হয়তোবা, আজকালের মধ্যেই করবে।
 
সরকারি হাসপাতালেই করবে কারণ এই দেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না- যে কোটি টাকার অপারেশন। যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে, সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না। আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী।
 
আপনাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রণা দিবো না।
 
এস এন আলম, বার্থ হাসপাতাল(এনএইচএস), লন্ডন 
১৮-০৬-২১। (ফেসবুক থেকে সংগৃহীত)

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিদেশে খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দেওয়ায় গণফোরামের ক্ষোভ


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১২ মে, ২০২১, ০৩:১৬
বিদেশে খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দেওয়ায় গণফোরামের ক্ষোভ

ফাইল ছবি

 

বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরাম এর মূখপাত্র সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলে নাই এবং প্রহসনের নাটক করা হচ্ছে, যা স্বাধীন দেশে এসব নাটক সম্পূর্নরূপে অনাকাঙ্খিত। গণতন্ত্র হত্যাকারী এই ফ্যাসীবাদী সরকারের এহেন কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর