a
মুক্তা দাশ
কাঠফাটা রোদ্দুর
ঝলমলে আলোর ঝলকানি চারদিকে !
শুধু বেহাগ টাই অনবরত বুলেট-বিদ্ধ করছে
মনের গভীরে এঁকে দিচ্ছে, কালো মেঘের ঘনঘটা।
অথচ দেখো,, রোদ্দুরে কেমন নেয়ে উঠছে প্রকৃতি
নতুন কুড়িতে চকচকে সবুজ প্রাণ ডালে ডালে...
গাছে গাছে !
প্রকৃতি মুচকি হাসে,,, বিদ্রুপের কোলাজে !
অসহায় আমজনতা তবুও ভীষন ভীড় মাড়িয়ে চলে, সবুজ ঘাসের বুকে চালায় বুলডোজার । ভুলে যায় ,,
ভুলে যায় ! বাতাসে এখন রাজত্ব "করোনা" র !!!
জানো তো.,,, আমিও ভুলে যাই সবুজে !
ছুঁয়ে থাকি ,,, জড়িয়ে রাখি তোমাকে ...!!
বিষাদ উবে যায় মুহূর্তের ছোঁয়ায়
দুরে আছো,, তবুও তো ছুঁয়ে ই থাকো, ডাকো নিভৃতে নিরবে ক্ষণে ক্ষণে ইথারের স্পর্শে !!
কাঠফাটা রোদ্দুর !
ভিজে নেয়ে একাকার !!
হাঁচি-কাশি সামলাতে নাক-মুখ একাকার ।
গরমে,, গরম ভাপ চোখে অশ্রু টলটল
বিষাদের নিনাদে তোমার শ্রী বদন সমুজ্জ্বল !!
ভাগ্যও মুচকি হাসে ! বলে....
"সবেতেই তুমি আছো জড়িয়ে
শুধু
ভাগ্যে -ই নেই এ জন্মে আমার"।।
ফাইল ফটো: সাবরিনা ইসলাম নীড়
নারী পুরুষ ভেদাভেদ নয়,
মানুষ রূপেই হোক সকলের পরিচয়।
নারী কারো ভোগ্যপণ্য নয়,
নারী কারো সেবাদাসী নয়।
নারী কারো করুণার পাত্র নয়,
নারী কারো খেলনা পুতুল নয়,
নারীও মানুষ
নারীরাও ঘুরে দাঁড়াতে পারে।
থাকবেনা আর বোঝা হয়ে ঘাড়ে।
নারী মানে কুদৃষ্টির ঝলক নয়,
কু- ভাবনার শিহরণ নয়,
লোভাতুর মনোবৃত্তির শিকার নয়,
সদা নারীকে সম্মান দিতে হয়,
নারী সম্মান যেন সুরক্ষিত রয়।
নারী মানে আপনার মা, আপনার বোন, নয়তো কন্যা।
নারী মানে মমতা আর সরলতার বন্যা।
আর নয় ধর্ষণ
আর নয় নির্যাতন,
নারী সম্মান রক্ষার্থে এগিয়ে আসুন।
নারীকে শ্রদ্ধার চোখে দেখুন।
নারী বলে অবহেলা নয়,
নিশ্চয়ই হবে মানবতার জয়।
(বিশ্ব নারী দিবসে সকল নারীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।)
সাবরিনা ইসলাম নীড় /৮-৩-২০২১
....... ফেসবুক থেকে সংগৃহীত
ফাইল ছবি
পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকার বাসিন্দা ফিলিস্তিনি আন্দোলনকর্মী সেই দুই ভাই-বোনকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েলি পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য দেয়। খবর আল-জাজিরার
খবরে বলা হয়, ২৩ বছর বয়সী দুই আন্দোলনকর্মীর নাম মুনা আল-কুরদ ও মোহাম্মদ আল কুরদ। তারা শেখ জাররাহতে চলমান ফিলিস্তিনি আন্দোলনের সম্মুখসারির কর্মী।
ইসরায়েলি পুলিশ হেফাজত থেকে মুক্তির পর মুনা আল-কুরদ বলেন, ‘আমাদের আতঙ্কিত করতে এবং ভয় দেখাতে দখলদাররা যাই করুক না কেন এবং যতোবার গ্রেফতার করুক, তাতে আমরা ভীত নয়। আমরা আমাদের বাড়িতে থাকব এবং আমাদের জন্ম ও বেড়ে ওঠার ভূমি রক্ষায় প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব।’
মুনার ভাই মোহাম্মদ আল কুরদ বলেন, ‘আমরা মোটেও ভীত নয়। আমরা সব অবিচারের বিরুদ্ধে কথা বলে যাব এবং আমাদের বাড়ি ও ভূমি রক্ষায় আরও তৎপর থাকব।’
এর আগে রোববার (৬ জুন) মুনা ও মোহাম্মদকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। শেখ জাররাহ আন্দোলনের পেছনে তাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করে দখলদার ইসরায়েলি পুলিশ।
মুনা আল-কুরদকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় মুনাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলি পুলিশ। এসময় মুনা তার পরিবারকে ভয় না পেয়ে আরও শক্ত হতে বলতে শোনা যায়।