a
ছবি:মুক্তসংবাদ প্রতিদিন
আরটিভির বাংলার গায়েন সিজন-২ এর চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের কণ্ঠশিল্পী বাঁধন মোদক। গতকাল তাঁর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ।
সারাদেশ থেকে অসংখ্য প্রতিযোগী বাছাইয়ের মাধ্যমে বাংলার গায়েন অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রসঙ্গত, বাঁধন মোদক হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের অঞ্জন মোদক ও জবা রাণী মোদকের সন্তান।
ছবি: সংগৃহীত
আগামী ১৮ মে ঢাকার আগারগাঁও এ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে প্রাচ্য বাংলার উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি সার্ক কালচারাল সোসাইটির কার্যনির্বাহী সভাপতি এটিএম মমতাজুল করিম, সাবেক অতিরিক্ত সচিব ও ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোঃ কফিল উদ্দিন, তিন বাংলা কবিতা পষিদের সভাপতি কবি সালেম সুলেরী, সার্ক কালচারাল সোসাইটির পশ্চিমবঙ্গের মালদাহ জেলার সমন্বয়কারী শ্রী দুলাল চক্রবর্তী, এপার বাংলা ওপার বাংলা কবি দলের সভাপতি কবি নজরুল বাঙালি, কবি আব্দুল গনি ভূঁইয়া প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাচ্য বাংলার সভাপতি কবি রবিউল আলম রবি সরকার।
ফাইল ছবি
বাংলাদেশে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জন মানুষের যে তালিকা সরকারকে দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদ, সেই তালিকার ৩৫ জনকে সরকার এমনিতেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে খুঁজছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক সেমিনারে মন্ত্রী একথা জানান।
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থসামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক সেমিনারে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। তাতে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সূত্র দিয়ে বলা হয়, গত ৫ বছরে দেশে ২ হাজার ৮০৩টি হিন্দু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।
এ সময় আয়োজকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সম্পত্তি বিনষ্ট করেছে বিস্তারিত তালিকা দেবেন।
হিন্দু বাড়িঘর ও সম্পত্তিতে হামলার সংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী গুমের প্রসঙ্গ টানেন। বলেন, গুমের কথা বলে যে, হাজার হাজার গুম হয়ে গেছে। তালিকা চাইলাম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ৭৬ জনের তালিকা দিল। এর মধ্যে ১০ জন বিএনপির কর্মী। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আর ৩৫ জনকে আমরা নিজেরাই খুঁজছি। বিভিন্ন ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা, সম্পদ পুড়িয়ে দেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের খুঁজছি। একজন আবার জেলে অবস্থান করছে।
গত বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দেয়। এ বিষয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপে আলোচনা হয়। গত ১৪ আগস্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই তালিকা নিয়ে কথা বলেন। সূত্র: যুগান্তর