a ফিফা ভারতের সদস্যপদ স্থগিত করল
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফিফা ভারতের সদস্যপদ স্থগিত করল


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৬ আগষ্ট, ২০২২, ১১:৩৫
ফিফা ভারতের সদস্যপদ স্থগিত করল

ফাইল ছবি

ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কার্যক্রম স্থগিত করেছে ফিফা। ফিফা ও এএফসি কর্মকর্তাদের চার সদস্যের কমিটি দেশটির ফুটবলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

মঙ্গলবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফা।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

ফিফা থেকে আরও জানা যায়, এআইএফএফের কার্যনির্বাহী কমিটির ক্ষমতা রদ হলে এবং দৈনন্দিন বিষয়গুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য প্রশাসকদের একটি কমিটি গঠনের আদেশের পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

এ স্থগিত আদেশ চলাকালীন ভারতীয় ফুটবল দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এ ছাড়া ভারতীয় ক্লাবগুলো এএফসির টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না। একই সঙ্গে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও খেলতে পারবে না ভারত। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মেসির বেতন বছরে ৩০০ কোটি টাকা নতুন ক্লাবে!


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৭
মেসির বেতন বছরে ৩০০ কোটি টাকা নতুন ক্লাবে!

ফাইল ছবি

বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এসে লিওনেল মেসিপ্রথম দুই বছর ৩ কোটি ইউরো করে পাবেন। জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ।

পিএসজিতে তিন বছরের চুক্তিতে মেসির বেতনের অঙ্ক প্রকাশ করেছে তারা। যেখানে বলা হয়েছে, বোনাস ছাড়াই প্রথম দুই বছর ৩ কোটি ইউরো করে পাবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকার বেশি।

তবে শেষ বছরে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ৪ কোটি ইউরোতে। তাতে তিন বছরে মোট প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পাবেন মেসি, যা ক্লাব সতীর্থ নেইমারের বেতনের সমান। 

এদিকে, কয়েক মাস আগেই পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন নেইমার। তবে তার ক্ষেত্রে বছর পেরনোর সঙ্গে সঙ্গে কমতে থাকবে তার বেতনের অঙ্ক, যেখানে মেসির বেলায় ভিন্ন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে পারে: ভলোদিমির জেলেন্সকি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৩ জানুয়ারী, ২০২২, ১১:৩৫
রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে পারে: ভলোদিমির জেলেন্সকি

ফাইল ছবি

রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে কী করবে আমেরিকা, তা স্পষ্ট করলো জো বাইডেন। বর্তমানে চরম উত্তেজনা চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেন সীমান্তে ইতিমধ্যে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যেকোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে ভ্লাদিমির পুতিন-এমন আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এই পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে হামলা চালালে কঠোর নিষেধাজ্ঞার কথা বলেছে।
তবে এর জবাবে রাশিয়াও হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যেকোনও পদক্ষেপ নিতে বাধ্য হবে দেশটি।

এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় তাকে আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসলে আমেরিকা ও তার মিত্ররা নিশ্চিতভাবে কঠোর জবাব দেবে। হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা ছাড়াও দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। সূত্র: সিএনএন/বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়