a হাড্ডাহাড্ডি লড়াইঃ অবশেষে টাইব্রেকারে জয় পেল আর্জেন্টিনা
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

হাড্ডাহাড্ডি লড়াইঃ অবশেষে টাইব্রেকারে জয় পেল আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ জুলাই, ২০২১, ১০:১৩
হাড্ডাহাড্ডি লড়াইঃ অবশেষে টাইব্রেকারে জয় পেল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা ও কলম্বিয়ার লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। ম্যাচের শুরুতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কলম্বিয়া।

নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে খুবই লাকি বলতে গেলে আর্জেন্টিনা। দলটির গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দেন তিনটি শট। আর তাতেই জয়ের রাস্তা মসৃণ হয় মেসিদের। টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা।

তার মানে কোপা আমেরিকায় কাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হচ্ছে। আগামী ১০ জুলাই রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ৯ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পেরুর।

পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল আগে নিশ্চিত করে ব্রাজিল। বুধবার সকালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট পায় আর্জেন্টিনা।

দলটির জয়ের নায়ক অবশ্য দুই মার্টিনেজ। ফরোয়ার্ড লতারো মার্টিনেজ ম্যাচে গোল করেন শুরুতে। আর টাইব্রেকারে তিন শট প্রতিহত করে দলকে উচ্ছ্বাসে ভাসান গোলরক্ষক মার্টিনেজ।

টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি, পেরেদেস ও মার্টিনেজ। গোল মিস করেন ডি পল, দ্বিতীয় শটেই। মেসি নেন প্রথম শট। অন্য দিকে কলম্বিয়ার হয়ে প্রথম শটে গোল করেন কুয়াদ্রাদো। কিন্তু দ্বিতীয় শটেই সানচেজকে বা দিকে ঝাপিয়ে প্রতিপহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক। তৃতীয় মিনার শটও একই কায়দায় রক্ষা করেন তিনি। চতুর্থ শটে কলম্বিয়ার হয়ে গোল করেন কারদোনো। ব্যবধান তখন ৩-২। পঞ্চম শটে গোল করতে পারলে ব্যবধান হতো ৩-৩। তখন আর্জেন্টিনার প্রয়োজন পড়তো পঞ্চম শট নেয়ার। কিন্তু তার আর দরকার হয়নি। কলম্বিয়ার পঞ্চম শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে দারুণ জয়ের স্বাদ দেন গোলরক্ষক মার্টিনেজ।

ম্যাচের ৪ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মার্টিনেজের হেড অল্পের জন্য পোস্ট খুঁজে পায়নি। এর মিনিট তিনেক পরই এগিয়ে যায় স্কালোনি শিবির। ডি বক্সের মধ্যে মেসির সহায়তায় কলম্বিয়ার জাল কাঁপান লতারো মার্টিনেজ। টুর্নামেন্টে মেসির এটি চতুর্থ অ্যাসিস্ট, যা সর্বোচ্চ।

৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু আর্জেন্টিনা গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের দক্ষতায় বেঁচে যায় মেসিরা।

৪৪ মিনিটে গোল পেতে পারত আর্জেন্টিনা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। মেসির নেয়া কর্ণারে গঞ্জালেজের দারুণ হেড খুঁজে পায়নি জাল। অথচ সে মনে করেছিল গোল হয়েছে। কিন্তু ওসপিনো দক্ষতায় অক্ষত থাকে কলম্বিয়ার জাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে মারাত্মক ফাউলের শিকার হন মেসি। ৫০ মিনিটের দিকে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। সেবা নিয়ে আবার খেলতে নামেন আর্জেন্টিনার অধিনায়ক। ৬১ মিনিটে ম্যাচে ফেরে কলম্বিয়া। নয়নকাড়া গোলে দলকে সমতায় ফেরান লুইস ডিয়াস।

৭৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মাঝ মাঠ থেকে ডি মারিয়া একাই বল টেনে নিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের বক্সে। নিজে শট না নিয়ে পাস দেন সতীর্থকে। কিন্তু পাসে মার্টিনেজ শট নেন কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনা বরাবর। ফিরতি শটে বল উড়িয়ে মারেন ডি মারিয়া। হতাশ আর্জেন্টিনা শিবিরে।

এর তিন মিনিট পর ফ্রি কিক পায় আর্জেন্টিনা মেসিকে ফাউল করায়। গোলের দারুণ সুযোগ ছিল। কিন্তু পারেননি মেসি। ৮০ মিনিটে বক্সের মধ্যে ডি মারিয়ার নিখুঁত পাসে মেসির শট পোস্টে লেগে ফেরত আসে। ৮৭ মিনিটে ফ্রি কিকে মেসি খুঁজে পাননি কলম্বিয়ার জাল। শেষ অবধি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক বলতে গেলে গোলরক্ষক মার্টিনেজ। তিন শট প্রতিহত করে দলকে উপহার দেন ফাইনালের টিকিট।

ম্যাচে আর্জেন্টিনার সাথে সমানতালে লড়েছে কলম্বিয়া। ১৩ শটের মধ্যে আর্জেন্টিনার চারটি ছিল লক্ষ্যে। সেখানে ১৪ শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল কলম্বিয়া। বল দখলে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়া, শতকরা ৫১ ভাগ। আর্জেন্টিনা কর্ণার আদায় করে ৫টি, কলম্বিয়া পায় তিনটি। এই ম্যাচে কলম্বিয়া ফাউল করেছে ২৭টি, আর্জেন্টিনাও কম করেনি, ২০টি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শুক্রবার সকালে বিশ্বকাপ বাইছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৬
শুক্রবার সকালে বিশ্বকাপ বাইছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

ফাইল ছবি

আগামীকাল শুক্রবার সকালটা রোমাঞ্চ নিয়েই হাজির হবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। কেননা একইদিন মাঠে নামছে দেশ তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তারা একে অপরের মুখোমুখি হবে না, খেলবে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৬টায় ভেনেজুয়েলার মাঠে খেলতে নামবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর সকাল ৭টায় ব্রাজিলকে স্বাগত জানাবে চিলি।

ভেনেজুয়েলার চেয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষই হতে চলেছে চিলি। তবে চলতি বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে তিতের দল। লাতিন অঞ্চলের বাছাইয়ে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকয়টি জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে তারা। এ ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ গোল দিয়ে মাত্র ২টি হজম করেছে তারা।

এছাড়া চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৫২ ম্যাচে আর ড্র হয়েছে ১৩টি। চিলি জিতেছে বাকি মাত্র ৮টি ম্যাচ। সবশেষ ২০১৫ সালে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল চিলি।

অন্যদিকে ব্রাজিলের মতো বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত রয়েছে আর্জেন্টিনাও। কিন্তু তারা সবগুলো ম্যাচ জেতেনি। এখনও পর্যন্ত খেলা ছয় ম্যাচে তিনটি জয়ের পাশাপাশি ড্র করেছে বাকি তিন ম্যাচ। সবমিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ব্রাজিলের ঠিক নিচেই আর্জেন্টিনার অবস্থান। ক্লাব ফুটবলে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে সবশেষ ম্যাচটি শুরু থেকে খেলেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশ্বকাপ বাছাইয়ের এবারের তিন ম্যাচের শুরু থেকেই খেলবেন মেসি। তবে এক্ষেত্রে ফিটনেসের বিষয়টিও মাথায় রাখতে হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

আমার সারাবেলা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৮:৪২
আমার সারাবেলা

ফাইল ছবি: মুক্তা দাশ

আমার সারাবেলা

অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর ।
বাপের বাড়ির গোত্র ঝেড়ে- মুছে
এই তো সেদিন সবে বিয়ের পিড়িতে বসা হলো...
দিন যেতে না যেতেই  তিন তিনটে ছানাপোনা।
হেঁসেল আর ছানাপোনাদের স্কুল কলেজের
গন্ডি পেরোতেই পঞ্চাশটা বছর কেটে গেলো
জীবন থেকে।
অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর...!
একাকিত্ব কাটাতে ঘরে আমদানি হলো পোষ্য..
নাম কুকি --- আমার সারাবেলার সঙ্গী !
অবসরে যাবার বয়স এখনো অনেকটা দুর...
সংসারে মেয়েদের আবার অবসর কি !!?
রান্না - বান্না ঘরকন্যা
সংসারে মেয়েদের অবসরে যেতে  নেই !
সকালের সূর্যোদয়ে গনগনে গরম উনুন আর
রাতের হেঁসেল গুছানো..  এ আর এমন কি কাজ !
অবসরে যাবার বয়স এখনো অনেক দুর...!
হঠাৎই হয়তো ডাক পড়বে, ফুরাবে সব পুতুলখেলা !
চন্দন কাঠের গন্ধে না হয় গায়ে মাখবো আগুনখেলা !!
সেদিন আমি, সত্যি  সত্যি ই ! অবসরে  যাবো...
এপারের খেলা শেষে ওপারের নৌকায় উঠবো ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়