a করোনায় (২৪জুলাই) মৃত্যু ১৯৫, শনাক্ত ৬৭৮০ এবং সুস্থ ৯৭২৩
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (২৪জুলাই) মৃত্যু ১৯৫, শনাক্ত ৬৭৮০ এবং সুস্থ ৯৭২৩


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৪ জুলাই, ২০২১, ০৫:৫৬
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৯৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪৬ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৭৮০ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৭২৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ডা. এবিএম আবদুল্লাহ ‘কোভিড হিরো’ পুরস্কার পেলেন


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৩
ডা. এবিএম আবদুল্লাহ ‘কোভিড হিরো’ পুরস্কার পেলেন

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে 'কোভিড হিরো' পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।  বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই অধ্যাপককে রোটারি ইন্টারন্যাশনাল এই পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের পক্ষে প্রায় ২ হাজারের বেশি রোটারিয়ানের উপস্থিতিতে ডা. আবদুল্লাহর হাতে এই পুরস্কার হস্তান্তর করেন রোটারি ইন্টারন্যাশনাল রিজওনাল পাবলিক ইমেজ কো-অর্ডিনেটর এস এম শওকত হোসাইন।

করোনাভাইরাস শুরুর প্রাক্কালে এ ভাইরাস নিয়ে বিভিন্ন গঠনমূলক ও সতর্কতামূলক কার্যক্রম হাতে নেন ডা. এ বি এম আবদুল্লাহ। করোনা থেকে সুরক্ষা পেতে জনসচেতনতা বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় করোনার লক্ষণ, উপসর্গ ও প্রতিরোধ বিষয়ক নানা দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই চিকিৎসক।  বিভিন্ন সরকারি সভা, সেমিনার ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও আয়োজন করেন কোভিড বিষয়ক নানা সেমিনার।  এছাড়া করোনা প্রতিরোধে গঠিত বিভিন্ন টাস্কফোর্সে প্রত্যক্ষভাবে কাজ করেন ডা. আবদুল্লাহ। 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামালপুর যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশেষ সাধারণ সভা


মনির, বিশেষ প্রতিনিধি: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ০১:৪৮
জামালপুর যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশেষ সাধারণ সভা

ছবি: সুমন, মুক্তসংবাদ প্রতিদিন

 

বিশেষ প্রতিনিধি, সরিষাবাড়ি: জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দী যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কর্তৃক আয়োজিত এক বিশেষ সাধারণ সভা ২৯ নভেম্বর, শুক্রবার, সিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা সারকারখানার জিএম জনাব  আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিবিএ-র সাবেক সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম তালুকদার। প্রধান বক্তা  তার বক্তব্যে যমুনা সারকারখানাতে দ্রুত গ্যাস সরবরাহ করে সারকারখানাটি পূনরায় চালু করার আহবান জানান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জনাব মনিরুজ্জামান আদম, শ্রমিক নেতা ও সিবিএর সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন, জনাব আমজাদ হোসেন, অফিসার ইনর্চাজ, তারাকান্দি তদন্ত কেন্দ্র।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জনাব মনিরুজ্জামান মাছুম, শফিকুল ইসলাম হাই, রাশেদুল ইসলাম লিটন ও জাহাঙ্গীর, স্বপন, রুকোন প্রমুখ। উল্লেখ্য, শীঘ্র শ্রমিক কর্মচারীদের নির্বাচনের লক্ষ্যে একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য