a চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ০৩:২৮
চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

সংগৃহীত ছবি

 

বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) চীনের তৈরি একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে।

গতকাল বুধবার (২৩ জুন) আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চিঠি দিয়ে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশে আইসিডিডিআর,বি এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজটি করবে।

আইসিডিডিআর,বি সূত্রে জানা যায় যে, করোনার এ  টিকার নাম ‘আইএমবি ক্যাম্পস’। আইসিডিডিআর,বি আইএমবি ক্যাম্পসের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অরগানাইজেশন) হিসেবে কাজ করবে।

করোনা ভাইরাসের এই টিকা তৈরি করেছে চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্স। এই টিকা ১৮ বছরের বা তার থেকে বেশি বয়সী মানুষদের প্রয়োগ করা হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

খন্দকার মোশাররফ স্ত্রীসহ করোনায় আক্রান্ত 


স্বাস্থ্য ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ০৬:১৪
খন্দকার মোশাররফ স্ত্রীসহ করোনা আক্রান্ত 

ফাইল ছবি: খন্দকার মোশাররফ হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন।

সোমবার পরীক্ষার পর মঙ্গলবার পাওয়া ফলাফলে তাদের করোনা ‘পজিটিভ আসে। এদিন রাত সাড়ে ৯টার দিকে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার সাংবাদিকদের এতথ্য জানান।

জনাব কবির বলেন, সকালে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তাদের কাশি আছে। তবে তাদের মনোবল দৃঢ় আছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ক্রিকেটকে বিদায় জানালেন গতিতারকা ডেল স্টেইন


আবু হানিফ,ক্রীড়া ডেস্ক 
মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ০৯:০৬
ক্রিকেটকে বিদায় জানালেন গতিতারকা ডেল স্টেইন

ফাইল ছবি

ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের মনে ভয় জাগানিয়া বোলারদের তালিকা করা হলে উপরের দিকেই যায়গা হবে ক্রিকেটে স্টেইনগান হিসেবে পরিচিতি দক্ষিন আফ্রিকার বোলার ডেল স্টেইনের।

আজ সব ধরনের ক্রিকেটকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। মঙ্গলবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই ফাস্ট বোলার।

টেস্ট ক্রিকেটে ওয়ান্ডারার্সে গতির ঝড় তোলার পাশাপাশি গলের স্পিনসহায়ক উইকেটেও ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করা পেসার বলতেই সবার মনে পড়বে ডেল স্টেইনের নামটাই।

২০০৪ সালের ১৩ ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট অভিষেক হয় পরের বছরর হয় ওয়ানডে অভিষেক এক যুবকের। সুইং আর গতিই তার মূল অস্ত্র। আর এই সুইং গতি দিয়েই শাসন করেছেন ক্রিকেট বিশ্ব প্রায় ১৫ বছর।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে এরপর বিভিন্ন ঘরোয়া লীগ খেললেও ২০২১সালেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বকালের সেরা বোলার ডেল স্টেইন।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি তার নামের পাশে। বিশ্ব ক্রিকেটে তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন মাত্র তিনজন পেসার, তিনজনই স্টেইনের চেয়ে অনেক বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাকে সর্বকালের সেরা বোলার হিসাবে আখ্যায়িত না করা হলেও সেরার তালিকায় তিনি উপরের দিকেই থাকবেন।

আধুনিক ক্রিকেটের সেরা বোলার স্টেইন। এমনকি স্টেইনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জেমস অ্যান্ডারসনও স্টেইনকেই সেরা মানেন। এশিয়ায় একজন নন-এশিয়ান বোলার হিসাবে সবচেয়ে সফল ডেল স্টেইন। কে কতটা পরিপক্ক পেসার তার প্রমাণ পাওয়া যায় এশিয়ার স্পিনিং উইকেটে আর ডেল স্টেইন এখানে কারো ধরা ছোঁয়ার বাইরে। এই শতাব্দীতে এশিয়ার মাটিতে তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন মাত্র পাঁচজন বোলার, পাঁচজনই এশিয়ার পেসার।

আর তাদের মাঝে কেবল শোয়েব আখতার স্ট্রাইকরেট ও গড়ে এগিয়ে আছেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করা জেমস অ্যান্ডারসনও ডেল স্টেইনের সমান এশিয়ার মাটিতে ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন কিন্তু তিনি সফল হতে পারেননি। এমন অনেক রেকর্ডই আছে যেখানে অনেক কিংবদন্তিরাও টাচ করতে পারেননি। এমন অনেক রেকর্ড করেছেন যা হয়ত আগামী ১০০ বছরেও ভাঙ্গা যাবে না।

পরিসংখ্যানে তিনি ছাড়িয়ে গেছেন তার পূর্বসূরি পেসারদের। ইনজুরি রোজ জীবনের সাথী না হলে এতদিন হয়ত ছাড়িয়ে যেতেন সবাইকে থাকতেন এমন কোন জায়গায় যেখান থেকে তাকে শুধু দেখতে হতো। ছুঁয়ে দেখতে পরিশ্রম করতো এ সময়কার বোলাররা। ডেল স্টেইন সর্বকালের সেরা পেসারদের কততম স্থানে আছেন, সেটা জানা না গেলেও এই শতাব্দীর সেরা পেসার হিসাবে ডেল স্টেইন যে একক ভাবেও তৃতীয়, সেটা কিছুটা ঝুঁকি নিয়ে বলে দেওয়া যেতেই পারে।

স্টেইন জাতীয় দলের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ানডে খেলেছেন ১২৫টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪৭টি। তিন ফরমেটের মধ্যে টেস্টে উইকেট শিকার করেছেন ৪৩৯টি, ওয়ানডেতে ১৯৬টি এবং টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৬৪টি।

বিদায় বেলায় স্টেইন ব্যক্ত করেছেন তার মনের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, অনুশীলন, ম্যাচ, সফর, হার, জিত, স্ট্রাইপড ফিট, জেট ল্যাগ, আনন্দ ও ভ্রাতৃত্বের ২০ বছর কেটে গেল। বলার মতো অনেক স্মৃতি আছে। ধন্যবাদ দেওয়ার মতো অনেক মানুষ আছে। এই হিসাবের দায় আমি বিশেষজ্ঞদের হাতেই ছেড়ে দিলাম।

আমার সবচেয়ে প্রিয় খেলাকে আজ আমি আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি। তিক্ত মিষ্টি তবে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ, আমার পরিবার থেকে সতীর্থ, সাংবাদিক থেকে ভক্ত, সবাইকে। এটি দারুণ একটি সফর ছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য