a মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ঢাকা বৃহস্পতিবার, ২৬ চৈত্র ১৪৩২, ০৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০২২, ০৪:০৮
মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মােট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। সরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতায় মেয়েরা ছেলেদের তুলনায় বেশি এগিয়ে আছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

মেডিক্যাল ভর্তি ফলাফল যেভাবে জানা যাবে:
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট https://result.dghs.gov.bd/mbbs ব্রাউজ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। মেডিক্যাল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হবে।

২০২২ সালের মেডিক্যাল ভর্তিতে সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করে। যা গত বছরের তুলনায় অনেক বেশী। বরাবরে মত এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। পাসকৃতদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৬জুলাই) মৃত্যু ১৬৩, শনাক্ত ১১৫২৫ এবং সুস্থ ৫৪৩৩


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০৬:৩৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩৯২ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১৫২৫ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৪৩৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বইমেলার পর্দা নামছে আজ



সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০২:৫১
বইমেলার পর্দা নামছে আজ

দেশে করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়তে থাকায় পূর্বনির্ধারিত সময়ের দুইদিন আগে আজ সোমবার (১২ এপ্রিল) শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া বই মেলার পর্দা নামছে ২৬ দিনেই। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত মেলা পরিচালনার সিদ্ধান্ত থাকলেও তা দুইদিন কমিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে বাংলা একাডেমি জানিয়েছে, প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বই মেলার সমাপ্তি ঘোষণা করা হলেও এবার তেমন কিছু থাকছে না। আজ শেষদিনে বই মেলা দুপুর ১২টায় খুলবে এবং বিকেল ৫টায় বন্ধ হয়ে যাবে। 

প্রসঙ্গত, প্রতি বছর ১লা ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়, যা চলে পরবর্তী একমাস। কিন্তু এবার এবার করোনা মহামারির কারণে অনিশ্চয়তায় পড়ে বইমেলা। করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর একুশে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার কথা থাকলেও পরে অনিশ্চয়তা কাটিয়ে গত ১৮ মার্চ গণভবন থেকে ভার্চুয়ালি ৩৭তম অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য