a ইসলামপুরে বানভাসী মানুষেরা চরম দূর্ভোগ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসলামপুরে বানভাসী মানুষেরা চরম দূর্ভোগ


বিশেষ প্রতিনিধি, ইসলামপুর:
রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৯
ইসলামপুরে বানভাসী মানুষেরা চরম দূর্ভোগ

সংগৃহীত ছবি

জামালপুরে ইসলামপুরে বানভাসীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।.

শনিবার যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৬ টি উপজেলায় পানি বন্দি হয়ে পরেছে প্রায় ৬০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১হাজার হেক্টর ফসলের ক্ষেতসহ গোচারণ ভূমি, বসতবাড়ি, কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।.

ঘরের ভিতর পানি উঠায় রান্না করা বন্ধ হয়ে গেছে। পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের চরম সংকট। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করছে।.
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

TECN প্রাক্তন শিক্ষার্থী ফোরামের ২০২৩-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন


সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০১ এপ্রিল, ২০২৩, ০৮:১৩
TECN প্রাক্তন শিক্ষার্থী ফোরামের ২০২৩-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন

ফাইল ছবি

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (TECN) প্রাক্তন শিক্ষার্থী ফোরামের ২০২৩-২৫ইং মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর উত্তরা ক্লাবে Noakhali Textile Engineering College EX-Students Forum (ESF) কর্তৃক আয়োজিত Executive Committee For 2023-2025 কমিটির Charge Takeover-Handover অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত নবনির্বাচিত কমিটিতে জনাব ইঞ্জি: মো: মিলনকে সভাপতি এবং ইঞ্জি: মো: কামরুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ইঞ্জি: শাহাবুদ্দিন মাসুদ (বিদায়ী সভাপতি) সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সন্মানিত প্রিন্সিপাল ইঞ্জি: মো: সাইফুর রহমানসহ উক্ত কলেজের সন্মানিত শিক্ষকবৃন্দ, এ.টি.ই.টি এর সন্মানিত সভাপতি জনাব ইঞ্জি: মো: আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জি: এ.এস. এম সোহেল রানা।

এছাড়া উক্ত অনুষ্ঠানে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ বর্তমান শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিকসহ দেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজারবাইজান-আর্মেনিয়ার আবারও সংঘর্ষ: আর্মেনিয়ার ৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১০:৪২
আজারবাইজান-আর্মেনিয়ার আবারও সংঘর্ষ: আর্মেনিয়ার ৩ সেনা নিহত

ফাইল ছবি

আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মধ্যে আবারও গোলযোগপূর্ণ নাগোর্নো-কারাবাখে তুমুল সংঘর্ষ হয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে আজারবাইজানের সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় আর্মেনিয়ার তিন সেনা নিহত এবং দু’জন আহত হয়েছে। আজ সকালেই এই সংঘর্ষ শুরু হয়। খবর পার্সটুডের।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষের জন্য আজারবাইজানকে দায়ী করেছে। আর্মেনীয় মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সংঘাতময় করে তোলা হয়েছে এবং আজারবাইজানের সেনারা অবৈধভাবে আর্মেনিয়ার স্বাধীন ভূখণ্ডে অবস্থান করছে।

জবাবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কালবাজারে আজারবাইজানের সেনা অবস্থানে আর্মেনীয় সেনারা উস্কানিমূলক হামলা চালালে তার জবাব দেয়া হয়েছে। এতে আজারবাইজানের দুই সেনা আহত হয়েছে বলে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে। উল্লেখ্য, নাগার্নো-কারাবাখ অঞ্চলে গত নভেম্বর মাস থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পর আজ এরকম রক্তক্ষয়ী সংঘর্ষে আর্মেনীয় সেনা নিহতের খবর পাওয়া গেল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ