a নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, দগ্ধ ২ নৈশপ্রহরী
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, দগ্ধ ২ নৈশপ্রহরী


নিউজ ডেস্ক:
সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০৯:০২
নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, দগ্ধ ২ নৈশপ্রহরী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে রান্না ঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের আট তলায় এ ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন- নৈশপ্রহরী উজ্জল ও মানিক।

ওই ভবনের আরেক নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, জিএম গার্ডেনের আট তলায় কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ ছিল। ভবনের বাসিন্ধানের কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

আগে থেকেই আট তলায় গ্যাস লাইনের সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। সেসময় রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল। ফলে রান্না ঘরে গ্যাস জমে থাকে বলে অনুমান করা হয়।

পরর্তীতে দুই জন নৈশপ্রহরী সিগারেট হাতে নিয়ে ওই কক্ষে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন।

দগ্ধ নৈশ প্রহরীদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

অন্যের হয়ে জেল খেটে বের হওয়ার পর বাঁচতে পারলো না সেই মিনু


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ০৪ জুলাই, ২০২১, ০৪:৫৭
অন্যের হয়ে জেল খেটে বের হওয়ার পর বাঁচতে পারলো না সেই মিনু

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের অন্যের হয়ে তিন বছর কারাভোগের পর মুক্ত হওয়ায় ১৩ দিনের মাথায় সেই মিনু আক্তারের (৩০) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। নগরের বায়েজিদ সংযোগ সড়কে গত ২৮ জুন রাতে ট্রাকচাপায় মিনু গুরুতর আহত হন। ২৯ জুন ভোরে মিনুর মৃত্যু হয়। তবে সেই সময় পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তাকে দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। পরে তদন্ত শেষে জানা যায় যে, তিনি সেই আলোচিত মিনু আক্তার।

রবিবার বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, এই ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয়ের ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে। ট্রাকচালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মিনুর বড় ভাই মো. রুবেল সাংবাদিকদের জানান, আমার বোনকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানাচ্ছি। তাকে যারা জেলে পাঠিয়েছিলেন, তারা এই ঘটনায় জড়িত কি না, তার তদন্ত হওয়া উচিত।
 
এদিকে,গত ১৬ জুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমীর বদলি হয়ে তিন বছরেরও অধিক সময় কারাভোগ শেষে মিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

উয়েফার বর্ষসেরার সেরা তিনে নেই মেসি-রোনালদো, দশেও জায়গা হয়নি নেইমারের


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২১ আগষ্ট, ২০২১, ১২:৪০
উয়েফার বর্ষসেরার সেরা তিনে নেই মেসি-রোনালদো, দশেও জায়গা হয়নি নেইমারের

ফাইল ছবি

টানা দ্বিতীয়বারের মতো উয়েফার বর্ষসেরা পুরস্কারের তালিকায় নেই সময়ের তিন সেরা ফুটবলার মেসি, রোনালদো, নেইমার। বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা।

এবারের উয়েফার আয়োজিত দুই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্সলিগ ও ইউরোর প্রভাব পড়েছে এই তালিকায়। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার সেরা দশেও জায়গা পাননি।

ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার প্রকাশিত তালিকায় প্রথম তিনজনের দু’জনই হলেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্সলিগ জেতা তারকা এনগোলো কান্তে,ইতালিয়ান ফুটবলার জর্জিনহো। অবশ্য কান্তে ইউরোতে তেমন কিছু করতে না পারলেও ইউরোর শিরোপা জিতেছেন জর্জিনহো।  

তাদের সঙ্গে সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। মজার ব্যাপার হলো এবারই প্রথম সেরা তিনজনই মিডফিল্ডার। তবে সবার সেরা কে, তা জানতে চোখ রাখতে হবে আগামী ২৬ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের দিকে।

গত মৌসুমে চেলসির দুই মিডফিল্ডার জর্জিনহো ও কান্তে ছিলেন অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগের শিরোপাজয়ীদের চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে শিরোপা জেতাতে চেলসির হয়ে বড় অবদান রাখেন তারা। ম্যানসিটির বিপক্ষে ফাইনালে দুজনই ছিলেন প্রথম একাদশে।  জার্মানির কাই হাভার্জের প্রথমার্ধের গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।  সেমি-ফাইনাল ও ফাইনালে টানা ম্যাচসেরা হন কান্তে।

থমাস টুখেলের দল লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিটও পেয়ে গেছে। এছাড়া ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

অন্যদিকে প্রিমিয়ার লিগে ম্যান সিটির শিরোপা জয়ে বড় অবদান ডি ব্রুইনার। যদিও ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও ইউরোতে তার পারফরম্যান্স চোখে পড়েনি খুব একটা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ