a করোনায় (২জুলাই) মৃত্যু ১৩২, শনাক্ত ৮৪৮৩ এবং সুস্থ ৪৫০৯
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (২জুলাই) মৃত্যু ১৩২, শনাক্ত ৮৪৮৩ এবং সুস্থ ৪৫০৯


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০২ জুলাই, ২০২১, ০৭:১৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৩২ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮৪৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।
 
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৫০৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানী ঢাকা ১১ এলাকায় ডেঙ্গুর রেড জোন ঘোষণা


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ০৬:৫০
রাজধানী ঢাকা ১১ এলাকায় ডেঙ্গুর রেড জোন ঘোষণা

ফাইল ছবি

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের ১১টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্থানীয় সরকার।

দুই সিটি কর্পোরেশনে যে ১১টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রয়েছে ৬টি এলাকা এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫টি এলাকা। 

এগুলো হলো- যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকেই নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও ঢাকায় এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, রাজধানীর ১৮ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। সাধারণত কোনো এলাকার ৫ শতাংশ বাড়িতে লার্ভা পাওয়া গেলে ওই পরিস্থিতিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ছাত্রছাত্রীদের বই পড়ে পরীক্ষা দিলেন শিক্ষকরা!


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ০৯:১১
ছাত্রছাত্রীদের বই পড়ে পরীক্ষা দিলেন শিক্ষকরা!

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইসমূহ পড়ে পরীক্ষায় অংশ নিলেন শিক্ষকরা। কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষকরা এমন পরীক্ষা নিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার উপজেলার ১৩০০ শিক্ষক আটটি ক্লাস্টারে বিভক্ত করে আটটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের পাঠদানে ছেদ পড়েছে। তাই শিক্ষার মান যাতে বজায় থাকে শিক্ষকদের মাঝে সে লক্ষ্যে শিক্ষকদের সকল বিষয়ের বই পড়ে পরীক্ষা দেওয়ার আয়োজন করা হয়। যুক্তি প্রদান করা হয়, এতে শিক্ষকরা তাদের নির্দিষ্ট বিষয়ের বাইরে স্কুলে পাঠ্য অন্যান্য বইও পড়ে নিজকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছে।

সহকারী শিক্ষা অফিসার মো. হায়াতুন নবী জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকদের পাঠদানের মান উন্নয়নে এ বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে উপজেলার সকল শিক্ষক এতে অংশ নিয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য