a
ফাইল ছবি
ভারতের গুজরাটের স্থলভাগে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় টাউটি। গতকাল ১৭ই মে সোমবার সন্ধ্যায় টাউটির দাপটে তছনছ হয়ে যায় গুজরাটের উপকূল। ভারতের পশ্চিম উপকূলের অন্যান্য রাজ্যেও একই পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার রাতে দিউয়ের পূর্ব উপকূল দিয়ে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে। খুব তীব্র ঝড়ের বেগ ছিল। পাশাপাশি উপকূল অঞ্চলে প্রবল বৃষ্টিপাতও হয়। ভারতীয় আবওহাওয়া অফিসের একটি বিবৃতিতে জানা যায়, ঘূর্ণিঝড় টাউটি স্থলভাগে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে প্রবেশ করলেও পরে ঝড়ের গতিবেগ দাঁড়ায় ঘণ্টায় ১৯০ কিলোমিটার।
গুজরাটের উপরে এখনও রয়েছে ঘূর্ণিঝড় টাউটি। যা ইতিমধ্যে অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে। গুজরাট হতে এই ঘূর্ণিঝড় রাজস্থানে প্রবেশ করবে। এখন ঝড়ের দাপট অনেকটাই কম। কিন্তু অব্যহত রয়েছে বৃষ্টি। প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক এলাকায় উপড়ে গিয়েছে গাছ, বৈদ্যুতিন খুঁটি।
সোমবার বিকেলের মধ্যে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড় টাউটির আঘাতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এখনও নিখোঁজ রয়েছেন ১২৭ জন। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি বার্জ নৌকা ডুবে যায়। সেই নৌকার ৬০ জনকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্রেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার মুম্বাইয়ে আগত ও মুম্বাই থেকে ছাড়া হবে এমন ৫৫টি বিমান বাতিল ঘোষণা করা হয়। ।
ফাইল ছবি
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান আলেকজান্ডার কারপভ সোমবার এই খবর জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে উগ্র সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিশ্চিত হয়ে রাশিয়ার বিমান বাহিনীর কয়েকটি জঙ্গিবিমান এই হামলা করে।
তিনি জানান, অভিযানের সময় দুটি গোপন আস্তানা, হেভি মেশিনগান বসানো ২৪টি পিকআপ এবং প্রায় ৫০০ কেজি গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
কারপভ বলেন, সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ শহরগুলোর অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসীরা হামলার গোপন মহড়া দিয়ে আসছিল। আগামী ২৬ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গোলযোগপূর্ণ দেশটি স্থিতিশীলতার দিকে আসতে এই নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এ কারণে বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন এই নির্বাচন ঘিরে।
ছবি সংগৃহীত:
রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
আজ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই এলাকায় যান চলাচল ২ ঘন্টায় বন্ধ ছিল।
জানা গেছে, বিভিন্ন দাবিতে ডাইনা নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ এবং এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনাতে আগুন ধরিয়ে দেয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ ও সেনাবাহিনীর দু’টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে পোশাক শ্রমিকরা। এ ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। ঘটনার পর দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গাড়ির আগুন নেভানোর কাজ করছে।
স্থানীয়দের মতে, এই সঙ্ঘাত প্রায় এক ঘণ্টা ধরে চলে। ফলে দুই ঘণ্টার জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সূত্র: নয়াদিগন্ত