a ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ০৫:৩৫
ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার

ফাইল ছবি

উইল বা ইচ্ছাপত্র করার আগে যদি বাবার মৃত্যু হয়, তাহলেও তার সম্পত্তির উত্তরাধিকার পাবেন তার মেয়েরা। এক ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

গতকাল বৃহস্পতিবার আদালত জানায়, বাবার উপার্জিত সম্পত্তির উপর ভাইয়ের সন্তানদের থেকে মেয়ের অধিকার বেশি।

বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানায়, উইল করার আগে মৃত্যু হলে বাবার সম্পত্তির উপর পরিবারের অন্য সদস্যদের তুলনায় বেশি অধিকার তার কন্যাদের।

শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে রায় প্রদানের সময় বলেছে, ‘উইল করার আগে কোনো হিন্দু পুরুষ যদি মারা যান, তা হলে তার সম্পত্তি সব সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। তবে মৃত হিন্দু ব্যক্তির মেয়ে তার অন্যান্য আত্মীয়দের তুলনায় সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবেন।’

পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিন আরও জানায়, যৌথ পরিবারে বসবাস করলেও যদি কোনো হিন্দু ব্যক্তি কোনো উইল না করেই মারা গেলে তার অর্জিত এবং অন্যান্য (উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি) সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবেন তার মেয়েরাই।

শীর্ষ আদালত বলে, হিন্দু বিধবা এবং কন্যাদের উত্তরাধিকার পূরাতন হিন্দু রীতির পাশাপাশি বহু আইনেও সুরক্ষিত আছে। এর আগে মাদ্রাজ হাই কোর্ট এই সংক্রান্ত একটি মামলাতে অন্য রায় দিয়েছিল। মাদ্রাজ উচ্চ আদালতের সেই রায় খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। সূত্র: হিন্দুস্তান টাইমস ও বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিবিসি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৬ মার্চ, ২০২২, ১০:৪০
রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিবিসি

ফাইল ছবি

রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড নিউজ। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রুশ কর্তৃপক্ষ বিদেশি এবং সে দেশের স্বাধীন গণমাধ্যমে প্রবেশে বাধা দিচ্ছে। শুক্রবার রাশিয়ার সংসদে ‘ভুয়া ও মিথ্যা’ খবর ছড়ালে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করে।

এমন আইন পাসের পর বিবিসি নিউজ রাশিয়ায় তাদের সকল সাংবাদিক এবং সহযোগী কর্মীদের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করে। সম্প্রচার বন্ধের পর রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৪ এপ্রিল) মৃত্যু ৫৩, শনাক্ত ৭০৮৭, সুস্থ ২৭০৭


স্বাস্থ্য ডেস্ক:
রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৬৬ জন। 

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭০৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। 

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৭০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক