a সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১১ মে, ২০২২, ০৮:০৭
সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ

ফাইল ছবি

শ্রীলঙ্কায় এবার সহিংসতাকারীদের গুলি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে রাজাপাকসে সরকার। দেশটির পুলিশ বুধবার (১১ মে) জানিয়েছে, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট, ধ্বংস এবং মানবজীবনের ক্ষতি করতে দেখলে তাদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দেশটির সেনাবাহিনীকে এই নির্দেশ দেয় শ্রীলঙ্কান সরকার।  

দ্বীপরাষ্ট্রটি ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ায় বিক্ষোভকারীরা এখন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশার পদত্যাগ দাবি করছে। সোমবার ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মুখে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশা পদত্যাগ করেন। সহিংসতায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক।

দেশজুড়ে চলা কারফিউর মধ্যে রাজধানী কলোম্বোর রাস্তায় ১০ হাজারের বেশি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান সত্ত্বেও শহরটির শীর্ষস্থানীয় একজন পুলিশ কর্মকর্তা মঙ্গলবার বিকেলে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ে। হামলাকারীদের অভিযোগ, যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল তাদের সুরক্ষা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। কলোম্বোর গ্যল ফেস গ্রিন এর সমুদ্রের দিকে মানুষজন এখন ভিড় করা শুরু করেছে।

উল্লেখ্য, দেশজুড়ে চলা কারফিউ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সূত্র: ই্ত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরো ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১২ জুন, ২০২১, ১০:৩৩
আরো ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল

ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল নতুন আরো ৫টি দেশ। সেগুলো হল- আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। 

শুক্রবার এই দেশগুলোকে ক্ষমতাধর নিরাপত্তা পরিষদে ২ বছরের মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত করে জাতিসংঘের সাধারণ পরিষদ।

সবগুরো দেশ আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় এবং প্রত্যেকেই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

এর মধ্যে ঘানা ১৮৫, গ্যাবন ১৮৩, আরব আমিরাত ১৭৯, আলবেনিয়া ১৭৫ ও ব্রাজিল ১৮১ ভোট পেয়েছে।

এ পাঁচটি দেশ ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়েসহ অন্য অস্থায়ী সদস্যের সঙ্গে যোগ দিল নিরাপত্তা পরিষদে।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশগুলোর কাজ শুরু হবে। এ মেয়াদে দেশগুলো এস্তোনিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, তিউনিসিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হয়েছে।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আঞ্চলিকভাবে এ অস্থায়ী সদস্যপদগুলো দেওয়া হয়ে থাকে। সূত্র: ইউএননিউজ, রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চীনের উপহারের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১০ আগষ্ট, ২০২১, ০৯:৫৪
চীনের উপহারের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

ফাইল ছবি

বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে এসব টিকা এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে চীনের সিনোফার্মের ১৭ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে পৌছেছে।

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এবার বাংলাদেশকে ১৭ লাখ সিনোফার্মের টিকা উপহার দিচ্ছে চীন। মঙ্গলবার ভোরে করোনাভাইরাসের এই টিকা নিয়ে বেইজিং বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করে। 

এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। এরমধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। 

এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ করে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ৪ কোটি ডোজ আসবে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক