a
ফাইল ছবি
বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট মেটাতে মার্কিন কৌশলগত জরুরি তেলের রিজার্ভ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, তেলের বাজারে ‘কারসাজি করতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেই সঙ্গে জরুরি রিজার্ভ হারালে অদূর ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে বলেও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে সৌদি আরব।
সৌদি তেলমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান মঙ্গলবার রিয়াদে বলেন, “লোকজন বাজারে কারসাজি করার উদ্দেশ্যে তাদের জরুরি রিজার্ভ কমিয়ে ফেলছে। অথচ এই রিজার্ভ গড়ে তোলা হয়েছিল কখনও বাজারে ঘাটতি তৈরি হলে তা পূরণ করার জন্য।”
তিনি স্পষ্ট করে বলেন, জরুরি স্টক কমিয়ে ফেললে আগামী মাসগুলোতে দুর্ভোগ দেখা দিতে পারে। সৌদি মন্ত্রী সরাসরি আমেরিকার নাম উচ্চারণ না করলেও তার বক্তব্যে যে মার্কিন তেলের রিজার্ভ ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে তা স্পষ্ট।
গত সপ্তাহে আমেরিকার কৌশলগত রিজার্ভ থেকে এক কোটি ৫০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তার কয়েক দিন আগে ওপেকপ্লাস তেলের উৎপাদন দৈনিক ২০ লাখ ব্যারেল কমানোর কথা ঘোষণা করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন বাইডেন।
ওপেকপ্লাসের সিদ্ধান্তে সৌদি আরব ও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারনে বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
মার্কিন তেলের খনি থেকে দেশটির সরকারি-বেসরকারি কোনও সংস্থারই তেল উত্তোলনের অনুমতি নেই। এ সম্পর্কে দেশটিতে সুনির্দিষ্ট আইন রয়েছে। সেই আইনে আমেরিকার বিভিন্ন খনিতে মজুত তেলকে ‘কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া দেশের কোনও খনি থেকে জ্বালানি তেল উত্তোলন করা যাবে না।
চলতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বিশ্বে জ্বালানি তেলের অন্যতম যোগানদাতা দেশ রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। এরপরই বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে গত মে মাসে ‘কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ’ থেকে ১৮ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সূত্র: রয়টার্স, বিজনেস ইনসাইডার
ফাইল ছবি: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি
আজ দীর্ঘ ১০৮ দিন ধরে যুদ্ধ চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তি বৈঠকে আজ সোমবার যোগ দিচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
চলমান গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সর্বাঙ্গীণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ইইউ। ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত বৈঠকে আলাদাভাবে অংশ নেবেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
বৈঠকটি প্রধানত মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে হলেও তাতে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও স্থান পাবে বলে আশা করা যায়। ইইউর শান্তি বৈঠকে সৌদি আরব, মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেবেন। এছাড়া আরব লীগের মহাসচিবও এই বৈঠকে যোগ দেবেন।
বৈঠকের আগে ইইউর কূটনৈতিক পরিষেবা বিভাগ জোটের ২৭ সদস্যের কাছে আলোচনাপত্র পাঠিয়েছে। আলোচনাপত্রে ইসরায়েল-ফিলিস্তিনির মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রোডম্যাপ থাকার ইঙ্গিত রয়েছে। এর কেন্দ্রে আছে একটি ‘প্রস্তুতিমূলক শান্তি সম্মেলন’ আহ্বান করা। এর আয়োজক হিসেবে থাকবে ইইউ, মিশর, জর্ডান, সৌদি আরব ও আরব লীগ। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসরায়েল বা ফিলিস্তিন পক্ষ সম্মেলনে অনীহা থাকলেও সম্মেলনটি হবে। তবে সম্মেলনের আলোচনার প্রতিটি ধাপে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করবে বৈঠক সংশ্লিষ্ট সকল পক্ষ। সূত্র: রয়টার্স
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ২২২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৩১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২৪৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।