a
ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করে দিয়েছে দেশটির একটি আদালত।
গত মার্চ মাসে দেওয়া ইমরান খানের একটি বক্তৃতাকে রাষ্ট্রদ্রোহ হিসেবে তুলে ধরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলাটি বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি আদালতে দায়ের করা হয়েছিল।
এ মামলা প্রসঙ্গে ইমরান খানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বেলুচিস্তানের হাইকোর্ট বলেছে, মামলার আইনজীবীরা প্রাদেশিক সরকারের কাছ থেকে রাষ্ট্রদ্রোহের এই মামলা দায়ের করার অনুমতি নিতে ব্যর্থ হয়েছিলেন।
ফলে আইনগত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের মামলা দায়ের করা যায় না এবং এর কোনও আইনগত ভিত্তি নেই। আদালত এই মামলা বাতিল করে দেন। ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথাও আদালতের এই আদেশের কথা টুইটারে দেওয়া এক পোস্টে জানিয়েছেন।
এর আগে সোমবার একটি হত্যা মামলা থেকেও অব্যাহতি পান ইমরান খান।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে দুর্নীতির অভিযোগে পাকিস্তানের নিম্ন আদালত ৭০ বছর বয়সী ইমরান খানকে তিন বছরের সাজা দেন। সূত্র: রয়টার্স
ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধিঃ আজ ঢাকায় গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সহ সভাপতি এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে এসিস্ট্যান্ট এটর্নী জেনারেল নিয়োগ দেওয়ায় ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, এস এম, জাকির হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা এটিএম, মমতাজুল করিম, মশিয়ুর রহমান, বকুল মহন্ত, তাজুল ইসলাম সরকার, নেয়ামুল আহসান পামেল, খাইরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী, তোফাজ্জল হোসেন প্রমুখ।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২১০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১২,৩৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২৪৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।