a
ফাইল ছবি
জমির মিথ্যা দলিল করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। এ–সংক্রান্ত বিলে বলা হয়েছে, বৈধ দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকারপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি কোনো ভূমি দখলে রাখতে পারবেন না।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৩’ উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনো অংশ কাটা বা পরিবর্তন করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা, প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলে সই বা পরিবর্তনে বাধ্য করার ক্ষেত্রেও একই সাজা খাটতে হবে। ভূমি হস্তান্তর, জরিপ ও রেকর্ড হালনাগাদে অন্যের জমি নিজের নামে প্রচার, তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশবিশেষ কারও কাছে হস্তান্তর, ব্যক্তির পরিচয় গোপন করে জমি হস্তান্তর ও মিথ্যা বিবরণসংবলিত কোনো দলিলে স্বাক্ষর করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। সূত্র: প্রথম আলো
ফাইল ছবি
মার্কিন ভিসানীতি নিয়ে বিচলিত নন বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ সোমবার সুপ্রিমকোর্টে শেষ কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, কারো অনুকম্পায় নয়। স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তারাই এখন বিরোধিতা করছে। তাই এই ভিসা নীতিতে আমরা বিচলিত নই। আমি ব্যক্তিগতভাবে কখনো যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা নেই। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে চার দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।
আজ ১৭মে সোমবার সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি করে পুনরায় দুই দেশের বাণিজ্য আরম্ভ হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৩ মে থেকে ১৬ মে পযর্ন্ত এ চার দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও এ কার্যক্রম শুরু হলো। তাছাড়া আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ নিশ্চিত করেছেন উভয় দেশের স্থলবন্ধর বন্ধ থাকলেও আটকেপড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।